16GB RAM সহ লঞ্চ হবে Redmi K90 Max 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল প্রসেসর ডিটেইলস

সম্প্রতি Redmi অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোম্পানি তাদের ‘K90’ সিরিজের অধীনে তাদের নতুন Redmi K90 Max লঞ্চ করতে চলেছে এবং এই ফোনটি আগামী 21 এপ্রিল চীনে পেশ করা হবে। এই ফোনটির সঙ্গে কোম্পানির পক্ষ থেকে Redmi K Pad 2, Redmi Pad 2 SE এবং Redmi Book Pro (2026) ডিভাইসগুলিও লঞ্চ করা হবে। একদিকে কোম্পানি যেমন আপকামিং ফোনটি সম্পর্কে টিজ করা শুরু করে দিয়েছে, তেমনই এবার লঞ্চের আগে গীকবেঞ্চে Redmi K90 Max ফোনটি লিস্টেড হয়ে গেছে। এর ফলে ফোনটির প্রসেসর এবং RAM সম্পর্কেও জানা গেছে।

Redmi K90 Max 5G ফোনটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে Xiaomi 2604FRK1EC মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। গত 13 এপ্রিল এই লিস্টিং লাইভ করা হয়েছে। গীকবেঞ্চ সিঙ্গেল-কোর টেস্টে এই ফোনটি 3513 পয়েন্ট পেয়েছে। এক‌ইভাবে Redmi K90 Max 5G ফোনটির মাল্টি-কোর বেঞ্চমার্ক স্কোর 10711। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ গীকবেঞ্চে লিস্টেড করা হয়েছে।

গীকবেঞ্চে ফোনটির মাদারবোর্ড সেকশনে prague কোডনেম লেখা রয়েছে, এটি MediaTek Dimensity 9500 প্রসেসরের কোডনেম বলে জানানো হয়েছে। এই প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি 2.70GHz হবে। এই প্রসেসরে 3.50GHz ক্লক স্পীডযুক্ত ট্রাই-কোর এবং 4.21GHz ক্লক স্পীডযুক্ত প্রাইম কোর থাকবে।

গীকবেঞ্চে Redmi K90 Max 5G ফোনটি 16GB RAM সহ লিস্টেড করা হয়েছে। এটি এই ফোনের টপ ভেরিয়েন্ট হতে পারে এবং এই ফোনটির 12GB RAM মডেল‌ও পেশ করা হতে পারে। লিস্টিঙে ফোনটির GPU সম্পর্কে কিছু জানানো হয়নি। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড HyperOS 3 কাস্টম স্কিনে কাজ করতে পারে।

Redmi K90 Max 5G ফোনে 8000mAh বা 8500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে মেটাল ফ্রেম যোগ করা হবে এবং জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP66, IP68, IP69 রেটিং দেওয়া হবে। এই আপকামিং ফোনটির গেমিং পারফরমেন্স বুস্ট করার জন্য এতে ইন্ডিপেন্ডেন্ট গেমিং চিপ থাকবে।

জানিয়ে রাখি Redmi K90 Max 5G ফোনটি কোম্পানির প্রথম ইন-বিল্ট ফ্যান সহ স্মার্টফোন হতে চলেছে। এটি ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপের সঙ্গে ফিট করা হয়েছে এবং এটির ভেন্ট বাইরে থেকেও দেখা যায়। এতে 18.1mm সাইজের ভার্টিক্যাল এয়ার ইনটেক ফ্যান ডিজাইন ব্যাবহার করা হয়েছে, যা 0.42CFM (কিউবিক ফিট/মিনিট) এয়ারফ্লো দিতে সক্ষম।

কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সেট‌আপ অত্যন্ত কম সময়ের মধ্যে ফোনে উৎপন্ন হীট বাইরে বের করে ফোনের তাপমাত্রা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম। এই সেট‌আপের বিশেষত্ব হল এটি ফিট করার জন্য মাদারবোর্ডে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। এই ইন-বিল্ট ফ্যান বেস্ড কুলিং সিস্টেম একটি সাস্পেন্ডেড স্ট্রাকচারের ওপর তৈরি করা হয়েছে। এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে জানার জন্য আগামী 21 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here