গত সপ্তাহে ভারতের বাজারে Redmi A7 Pro 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং এই ফোনটি 12,499 টাকা দামে সেল করা হচ্ছে। এবার কোম্পানির পক্ষ থেকে দেশের মার্কেটে এই ফোনটির 4G মডেল পেশ করা হয়েছে। এই নতুন ফোনটি Redmi A7 Pro 4G নামে লঞ্চ করা হয়েছে। এই লো বাজেট 4G ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 11,499 টাকা। নতুন Redmi A7 Pro 4G ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Redmi A7 Pro 4G ফোনটি 4GB RAM + 64GB Storage সহ 11,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 24 এপ্রিল থেকে Sunset Orange এবং Black কালার অপশনে এই ফোনটি সেল করা হবে। অনলাইন শপিং সাইটের পাশাপাশি অফলাইন রিটেইল স্টোর থেকেও এই ফোনটি কেনা যাবে। 4GB Physical RAM এর সঙ্গে এই ফোনে 4GB Virtual RAM রয়েছে, ফলে এই ফোনটিতে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

Redmi A7 Pro 4G ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড HyperOS 3.0 কাস্টম স্কিন সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Unisoc T7250 চিপসেট যোগ করা হয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.6GHz থেকে 1.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।
Redmi A7 Pro 4G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। ওয়াটার ড্রপ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং সুন্দর স্ক্রলিঙের জন্য এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও এই স্ক্রিন 800nits ব্রাইটনেস দিতে সক্ষম। ফ্লিকার ফ্রি ও লো ব্লু লাইট সার্টিফিকেশনের দৌলতে এই স্ক্রিন চোখের কম ক্ষতি করবে।
এই ফোনের ব্যাটারি ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi A7 Pro 4G ফোনে 6300mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1000 বার চার্জ করার পরও এই ফোনে 80 শতাংশের চেয়ে বেশি ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
Redmi A7 Pro 4G ফোনটি 7.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। অর্থাৎ এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে LED ফ্ল্যাশের সঙ্গে 13MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Redmi A7 Pro 4G ফোনে Wet Touch 2.0 টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতেও অনায়াসে ফোনটি ব্যাবহার করা যাবে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এই ফোনে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন রয়েছে। জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP52 রেটিং দেওয়া হয়েছে।
এই লো বাজেট ফোনে Google Gemini এবং Circle to Search এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য এআই ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এছাড়াও এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।











