এই সপ্তাহে লঞ্চ হবে এইসব নতুন স্মার্টফোন, দেখে নিন লিস্ট

বছরের চতুর্থ মাস শেষ হতে চলেছে। এপ্রিল মাসে ভারতে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে এবং এই শেষ সপ্তাহেও দেশের বাজারে কিছু ফোনের সেল শুরু হতে চলেছে। এই সপ্তাহে ভারতের বাজারে না হলেও গ্লোবাল মার্কেটে বেশ কিছু উল্লেখযোগ্য স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। 27 এপ্রিল থেকে 3 মের মধ্যে আসন্ন ফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

vivo Y600 Pro

লঞ্চ ডেট – 27 এপ্রিল (চীন)

27 এপ্রিল চীনে vivo Y600 Pro 5G ফোনটি লঞ্চ হতে চলেছে। এই ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে এবং এতে 10200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট রয়েছে। MediaTek Dimensity 7300e প্রসেসরের পাশাপাশি এই ফোনে 12GB RAM যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এই ফোনে 6.83-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে।

OnePlus Ace 6 Ultra

লঞ্চ ডেট – 28 এপ্রিল (চীন)

 

OnePlus Ace 6 Ultra ফোনটি একটি গেমিং স্মার্টফোন হতে চলেছে এবং এতে ডেডিকেটেড গেমিং কন্ট্রোলার থাকবে। আগামী 28 এপ্রিল চীনে এই ফোনটি লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 9500 চিপসেট যোগ করা হবে। এই ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 8600mAh ব্যাটারি দেওয়া হবে। এতে 165Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং ফ্রন্ট প্যানেলে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এছাড়াও এই ফোনে Plus key দেওয়া হবে।

Motorola Edge 70 Pro

লঞ্চ ডেট – 29 এপ্রিল

ভারতের বাজারে প্রথম MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর সহ স্মার্টফোন হিসাবে Motorola Edge 70 Pro লঞ্চ করা হয়েছে। আগামী 29 এপ্রিল থেকে এই ফোনটির 8GB RAM মডেল 38,999 টাকা এবং 12GB RAM মডেল 41,999 টাকা দামে সেল করা হবে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP+50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

Lava Bold N1 5G

লঞ্চ ডেট – 1 মে

সম্প্রতি ভারতের বাজারে 12,999 টাকা দামে গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হ‌ওয়া Lava Bold N1 5G ফোনটির 6GB RAM + 128GB Storage মডেল পেশ করা হয়েছে। আগামী 1 মে থেকে Unisoc T765 প্রসেসর সহ এই ফোনটি সেল করা হবে। Expandable RAM টেকনোলজি সহ এই ফোনে 12GB RAM (6GB+6GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 13MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। Lava Bold N1 5G ফোনটিতে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনটির ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here