OnePlus তাদের OnePlus 15 ও OnePlus Nord CE 6 Lite ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনদুটির দাম দ্বিতীয়বার বৃদ্ধি করা হয়েছে। সবচেয়ে বড় কথা এবার 8,000 টাকা পর্যন্ত প্রাইস হাইক জারি করা হয়েছে। এর ফলে ফোনদুটি এখন থেকে ওপরের ক্যাটাগরিতে পৌঁছে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনদুটির নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।
OnePlus 15 ফোনের নতুন দাম
OnePlus 15 ফোনের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। এই ফোনটির 12GB + 256GB মডেলের দাম আগে 77,999 টাকা ছিল, যা এখন বেড়ে 85,999 টাকা হয়ে গেছে। একইভাবে এই ফোনের 85,999 টাকা দামের 16GB + 512GB মডেল কেনার জন্য এখন থেকে 93,999 টাকা খরচ করতে হবে। অর্থাৎ এই ফোনটির দাম 8,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে আপাতত 3,000 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তবে এই অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য।
জানিয়ে রাখি OnePlus 15 ফোনের বেস মডেলের লঞ্চ প্রাইস ছিল 72,999 টাকা। অর্থাৎ ফোনটির দাম নিঃসন্দেহে অনেকটাই বেড়ে গেছে।
OnePlus Nord CE 6 Lite ফোনের নতুন দাম
কোম্পানির পক্ষ থেকে তাদের OnePlus Nord CE 6 Lite ফোনের 6GB + 128GB মডেলের দাম 25,999 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনটির লঞ্চ প্রাইস ছিল 20,999 টাকা। একইভাবে এই ফোনের 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 27,999 টাকা এবং 8GB + 256GB মডেলের দাম 30,999 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনে বর্তমানে 1,500 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
উভয় ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন
ফিচারের দিক থেকে OnePlus 15 ফোনটি একটি শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 7,300mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং, 165Hz LTPO AMOLED ডিসপ্লে এবং তিনটি 50MP রেয়ার ক্যামেরা রয়েছে।
যেসব ইউজাররা কম বাজেটে বড় ব্যাটারি এবং স্মুথ ডিসপ্লে সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য OnePlus Nord CE 6 Lite ফোনটি সেরা বিকল্প। এই ফোনটিতে 7,000mAh ব্যাটারি, Dimensity 7400 Apex চিপসেট এবং 144Hz ডিসপ্লে দেওয়া হয়েছে।
প্রাইস হাইকের ফলে OnePlus 15 ফোনটির দাম OPPO Find X9 ও Xiaomi 17 ফোনের মতো প্রিমিয়াম ফোনের কাছাকাছি পৌঁছে গেছে। তাই এবার থেকে এই ফোনটিকে হাই-এন্ড সেগমেন্টের ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। অপরদিকে Realme GT 8 Pro ফোনটি এখনও আগের দামেই ইউজারদের সেরা পছন্দ হয়ে উঠতে পারে।
যারা OnePlus 15 ফোনটি কেনার কথা ভাবছিলেন তাদের এবার অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে তুলনা করে দেখা উচিৎ। অপরদিকে Nord CE 6 Lite ফোনটি কেনার বদলে আপকামিং OnePlus N6 ফোনের জন্য অপেক্ষা করা ভালো। আগামী 30 জুন কম বাজেটে এই ফোনটি লঞ্চ হতে চলেছে। তবে এই প্রাইস হাইক কত দিন চলবে সেই বিষয়ে কোম্পানি কিছু জানায়নি।











