18 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরাওয়ালা Samsung Galaxy M30s

Samsung Galaxy M30s সম্পর্কে জানা গেছিল কোম্পানির এই ফোনটি Google এর অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড্রয়েড ইন্টারপ্রাইজে লিস্টেড করে দেওয়া হয়েছে এবং এখানে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এখন‌ও পর্যন্ত Samsung Galaxy M30s সম্পর্কে লিক মারফত বিভিন্ন তথ্য জানা যাচ্ছিল কিন্তু এবার স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজের এই আগামী ফোনের লঞ্চ ডেট সম্পর্কেও জানা গেছে। Samsung Galaxy M30s আগামী 18 সেপ্টেম্বর ভারতে লঞ্চ করা হবে।

বন্ধ হলো Xiaomi Mi A3 এর ফ্ল‍্যাশ সেল, এখন থেকে সবসময়ই পাওয়া যাবে এই 4030 এম‌এএইচ ব‍্যাটারী ও 32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরাওয়ালা এই স্মার্টফোন

Samsung Galaxy M30s এর লঞ্চ ডেট সম্পর্কে তথ্য ই-কমার্স সাইট আমাজন ইন্ডিয়া জানিয়েছে। আমাজনে Samsung Galaxy M30s এর প্রোডাক্ট পেজ বানানো হয়েছে এবং এখানে ফোনটির লঞ্চ ডেটের সঙ্গে ফোনটির কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও জানানো হয়েছে। এই প্রোডাক্ট পেজ থেকে একদিকে যেমন জানা গেছে যে ফোনটি 18 সেপ্টেম্বর ভারতে লঞ্চ করা হবে আবার তেমনই জানা গেছে স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজের অন‍্যান‍্য স্মার্টফোনের মতো এই আগামী স্মার্টফোন‌ও আমাজন ইন্ডিয়াতে এক্সক্লুসিভ বেচা হবে।

এইসব স্পেসিফিকেশন জানা গেছে
আমাজন ইন্ডিয়ার প্রোডাক্ট পেজ স্পষ্ট থেকে জানা গেছে যে Samsung তাদের আগামী Galaxy M30s ফোনে 6,000 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারী যোগ করবে। এটি স‍্যামসাঙের প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন হবে যা এত বেশি ক্ষমতাসম্পন্ন ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হবে। Samsung Galaxy M30s ফোনটির সঙ্গে কোম্পানি #GoMonster হ‍্যাশট‍্যাগ ব‍্যবহার করেছে। আমাজনে বলা হয়েছে এই ফোনটি সুপার এমোলেড ডিসপ্লে সাপোর্ট করবে।

4,000 টাকা সস্তা হলো Nokia 8.1, Nokia 8110 4G ফোন পাওয়া যাবে মাত্র 2,999 টাকার বিনিময়ে

Samsung Galaxy M30s ফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে। আমাজন ইন্ডিয়াতে হিন্টস হিসেবে ‘_8 Triple Camera’ লেখা হয়েছে। হিন্টস দেখে মনে করা হচ্ছে Samsung Galaxy M30s এ 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। আমাজন ইন্ডিয়াতে Samsung Galaxy M30s ফোনটি ইনফিনিটি “ইউ” ডিসপ্লের সঙ্গে তৈরি দেখানো হয়েছে এবং ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Samsung Galaxy M30s
ফোনটির অন‍্যান‍্য স্পেসিফিকেশন সম্পর্কে লিক থেকে জানা গেছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। Samsung Galaxy M30s এ 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হতে পারে। কোম্পানি তাদের আগামী Samsung Galaxy M30s ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করবে এবং এতে কোম্পানির এক্সিনস 9610 চিপসেট দেওয়া হবে।

32 মেগাপিক্সেলের সেলফি এবং চারটি রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো 8 জিবি র‍্যাম‌ওয়ালা Huawei Nova 5T

ভারতে Samsung Galaxy M30s এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনের একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে এবং অপর ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরি থাকবে। ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy M30s এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটির ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেখা যাবে যা এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন হবে।

Samsung Galaxy M30s এর ব‍্যাক প‍্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের‌ই 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর দেখা যাবে। এক‌ই ভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেখা যেতে পারে। Samsung Galaxy M30s এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশ দেওয়া হবে।

কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেল 1 লক্ষ 20 হাজার Realme 5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Samsung Galaxy M30s এর ব‍্যাক প‍্যানেলে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে যা 25 ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত হবে। ভারতে Samsung Galaxy M30s এর দাম কত হবে এবং কবে থেকে সেল শুরু হবে তা জানার জন্য 18 সেপ্টেম্বর ফোনটির লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here