ভারতের বাজারে 2,000 টাকা পর্যন্ত বেড়েছে OPPO A6s 5G ফোনের দাম, জেনে নিন প্রাইস ডিটেইলস

OPPO ভারতে তাদের বাজেট ক্যাটাগরির 5G স্মার্টফোন OPPO A6s 5G ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির উভয় মডেলের দাম বাড়ানো হয়েছে। অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মে এই ফোনটির নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনের একটি ভেরিয়েন্টের দামে 1,000 টাকা এবং অপর মডেলের দামে 2,000 টাকা প্রাইস হাইক জারি করা হয়েছে। এর ফলে এই ফোনটি কেনার জন্য এখন থেকে ইউজারদের বেশি দাম দিতে হবে।

OPPO A6s 5G ফোনের নতুন দাম

নতুন প্রাইস আপডেট জানুয়ারী OPPO A6s 5G ফোনের 4GB + 128GB ভেরিয়েন্টের দাম 20,999 টাকা থেকে বাড়িয়ে 21,999 টাকা করে দেওয়া হয়েছে। অপরদিকে 6GB + 128GB মডেলের দাম 22,999 টাকা থেকে বেড়ে 24,999 টাকা হয়ে গেছে। অর্থাৎ ফোনটির টপ মডেলের দাম 2,000 টাকা বাড়ানো হয়েছে।

মূল্যবৃদ্ধির কারণ

OPPO তাদের এই ফোনের দাম বাড়ানোর কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি। তবে ম্যানুফ্যাকচারিং কস্ট বৃদ্ধি, কম্পোনেন্ট কস্টের পরিবর্তন মার্কেট কন্ডিশনের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি বিগত বেশ কয়েক মাস ধরে স্মার্টফোন জগতে প্রাইস হাইকের এই ধারা বজায় রয়েছে। বিভিন্ন কোম্পানি ইতিমধ্যে তাদের একাধিক ডিভাইসের দাম বাড়িয়ে দিয়েছে।

OPPO A6s 5G ফোনের স্পেসিফিকেশন

OPPO A6s 5G ফোনে 6.75 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এটি 1125nits ব্রাইটনেস দিতে সক্ষম। এই ফোনটির লুক যথেষ্ট স্লিম এবং প্রিমিয়াম। ফোনটির থিকনেস 8.61mm এবং ওজন 212 গ্ৰাম। এই ফোনে ইউনিবডি মেটালিক ফ্রেম এবং ফ্ল্যাগশিপ স্টাইল ডিজাইন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য OPPO A6s 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। এই চিপসেট দৈনন্দিন ব্যাবহার, মাল্টি টাস্কিং এবং হালকা গেমিং সহজেই সামলাতে সক্ষম। এর সঙ্গে এই ফোনে AI GameBoost, Splash Touch ও AI LinkBoost 3.0 ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে ColorOS 15 কাস্টম স্কিনের সঙ্গে Luminous Rendering Engine ও Trinity Engine ফিচার যোগ করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে স্মুথ ও ল্যাগ ফ্রি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

OPPO A6s 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। এই সেট‌আপ ক্লিয়ার ও ন্যাচারাল কালার আউটপুট দিতে সক্ষম বলে জানানো হয়েছে। লো লাইট এবং পোর্ট্রেট মোডে এতে সুন্দর পারফরমেন্স পাওয়া যাবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে এবং এতে ন্যাচারাল বিউটি মোড দেওয়া হয়েছে।

ব্যাটারি সেগমেন্ট OPPO A6s 5G ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে, যা দীর্ঘ সময় পর্যন্ত ব্যাক‌আপ দিতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 22 ঘন্টার চেয়েও বেশি ভিডিও প্লেব্যাক এবং দীর্ঘ স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

প্রাইস হাইকের ফলে OPPO A6s 5G ফোনের দাম আগের চেয়ে বেড়ে গেছে। তবে যাদের বড় ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং Dimensity 6300 প্রসেসর সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য বাজেট 5G সেগমেন্টে এই ফোনটি আজ‌ও সুন্দর একটি বিকল্প। এছাড়া বাজারে উপস্থিত Lava, Tecno ও Infinix ব্র্যান্ডের এই রেঞ্জের ফোনগুলি উল্লেখযোগ্য অপশন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here