50MP ক্যামেরা এবং 5G কানেক্টিভিটি সহ লঞ্চ হল Light Flip Phone, সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার জন্য তৈরি হয়েছে এই ফোন

যেসব ইউজাররা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা পছন্দ করেন তাদের জন্য এই ধরনের ফোন প্রস্তুতকারী কোম্পানি Light তাদের নতুন Light Flip Phone লঞ্চ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মূলত সেইসব ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে যারা স্মার্টফোনের আসক্তি এবং অনবরত নোটিফিকেশনের ঝঞ্ঝাট থেকে দূরে থাকতে চান। এই ফ্লিপ ফোনটি কোম্পানির নিজস্ব LightOS অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে শুধুমাত্র প্রয়োজনীয় ফিচারই দেওয়া হয়েছে। এর ফলে ইউজাররা কোনো অপ্রয়োজনীয় অ্যাপ বা সোশ্যাল মিডিয়া ছাড়াই নিজেদের জরুরি কাজ করতে পারেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।

Light Flip Phone ফোনের ডিটেইলস

Light Flip Phone ফোনটি কোম্পানির কাস্টম LightOS অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে Predictive T9, Voice-to-Text এবং Audio Messaging ফিচার রয়েছে। ইউজাররা এই ফোনে Alarm, Calculator, Calendar, Contacts Directory, Directions, Hotspot, Music, Notes, Voice Memos, Podcasts, Weather, Authenticator (2FA) এবং Timer এর মতো প্রয়োজনীয় টুলস ব্যাবহার করতে পারবেন। এই ফোনটিতে 9 স্পীড ডায়াল কন্ট্যাক্ট সাপোর্ট রয়েছে, ফলে কলিং আরও সহজ হয়ে উঠবে।

কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি একটি Developer Program শুরু করা হয়েছে, এর ফলে ইউজাররা LightOS এর জন্য নতুন ওপেন-সোর্স টুলস তৈরি করতে পারবেন। Light Flip Phone ফোনে 460×460 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 2.8-ইঞ্চির OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। ফোল্ড অবস্থায় এই ফোনটির ডায়মেনশন 110 x 58 x 19mm এবং ওজন 160 গ্ৰাম। এই ফোনে MediaTek MT8873 প্রসেসরের পাশাপাশি 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

এই ফোনটিতে 1800mAh ব্যাটারি, 50MP রেয়ার ক্যামেরা, 5G ও 4G LTE সাপোর্ট, GPS, Bluetooth 5.0, USB Type-C 2.0, 3.5mm অডিও জ্যাক, ডুয়েল মাইক্রোফোন, ডুয়েল স্টেরিও স্পিকার, Nano SIM + eSIM এবং IP54 রেটিং যোগ করা হয়েছে।

Light Flip Phone ফোনের দাম এবং সেল

গ্লোবাল মার্কেটে Light Flip Phone ফোনটি Black, Navy, Red, Pink, Yellow এবং Gray কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে 299 ডলার অর্থাৎ প্রায় 28,000 টাকা। কোম্পানির পক্ষ থেকে দুই বছরের কন্ট্র্যাক্ট প্ল্যান‌ও লঞ্চ করা হয়েছে, এক্ষেত্রে ইউজাররা প্রতি মাসে 39 ডলার দাম দিয়েও এই ফোনটি কিনতে পারবেন। এই ফোনে AT&T ও T-Mobile নেটওয়ার্কের মাধ্যমে 1GB ডেটা সহ আনলিমিটেড কল ও ম্যাসেজ উপভোগ করা যাবে। আপাতত এই ফোনের প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং সেল শুরু হবে 2027 সালের এপ্রিল মাস থেকে।

যেসব ইউজাররা সোশ্যাল মিডিয়া, গেম ও বারবার আসা নোটিফিকেশন থেকে দূরে সরে শুধুমাত্র কল, ম্যাসেজ ও প্রয়োজনীয় টুলস সহ ফোন খুঁজছেন তাদের জন্য Light Flip Phone একটি সুন্দর অপশন।

বাজারে Light Flip Phone ফোনটিকে HMD Touch 4G, Nokia 2780 Flip ও HMD Barbie Phone এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। যারা শুধুমাত্র প্রয়োজনীয় কাজের জন্য একটি ফোন কেনার কথা ভাবছেন এই ফোনটি তাদের পছন্দ হবে। এই ফোনটি ভারতে লঞ্চ হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ভারতীয় ইউজাররা উপরোক্ত অপশনগুলি দেখতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here