OPPO চীনের বাজারে আজ তাদের “K” সিরিজের নতুন OPPO K15 5G স্মার্টফোন লঞ্চ করেছে। গত এপ্রিল মাসে লঞ্চ হওয়া OPPO K15 Pro এবং K15 Pro Plus ফোনদুটির পর এটি এই সিরিজের তৃতীয় স্মার্টফোন। 50MP ফ্রন্ট ক্যামেরা, 8000mAh ব্যাটারি, 12GB RAM এবং MediaTek Dimensity 7360 SUPER প্রসেসর সহ এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
OPPO K15 5G ফোনের দাম
চীনে OPPO K15 5G ফোনটি 12GB RAM + 256GB Storage সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে 2299 ইউয়ান। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 32,770 টাকার কাছাকাছি। চীনের বাজারে ইতিমধ্যে Rapid White এবং Gale Gray কালার অপশনে এই ফোনের সেল শুরু হয়ে গেছে। ভারতে OPPO K15 ফোনটি লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

OPPO K15 5G ফোনের স্পেসিফিকেশন
OPPO K15 5G ফোনটি Android 16 বেস্ড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 7360 SUPER চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।
হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4950²mm VC Cooling চেম্বার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে বিল্ট-ইন কুলিং ফ্যান রয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য OPPO K15 5G ফোনে Arm Mali-G615 GPU দেওয়া হয়েছে। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এই ফোনে LPDDR4X RAM যোগ করা হয়েছে।
OPPO K15 5G ফোনে 2760 × 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। Tianma LTPS টেকনোলজি দিয়ে তৈরি এই ফ্ল্যাট OLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 460PPI পিক্সেল ডেনসিটি এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 ও IP69 রেটিং যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO K15 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর এবং f/2.2 অ্যাপার্চার ও 143° FoV এর ক্ষমতাসম্পন্ন 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
OPPO K15 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 8000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে বাইপাস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফিচারের দৌলতে হেভি প্রসেসিঙের সময় ফোনটি চার্জ করা হলে ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার যায়। এর ফলে ব্যাটারিতে চাপ কম পড়ে এবং ফোন কম হীট হয়।











