নতুন মাত্রা পেয়েছে Bharat 6G Mission! দ্রুত গতিতে ভারতে ছড়িয়ে পড়বে 6G

ভারতে 5G সার্ভিসের প্রসারের পর এবার ভাত সরকার দ্রুত 6G টেকনোলজিতে কাজ করছে। গোটা বিশ্বে বিভিন্ন স্বনামধন্য টেক কোম্পানি এই বিষয়ে কাজ করছে এবং এবার ভারতেও Bharat 6G Mission নতুন ফলক ছুঁয়েছে। ভারতে 6G সার্ভিস চালু করার জন্য মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশনের অন্তর্গত ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের পক্ষ থেকে একটি MoU স্বাক্ষর করা হয়েছে, যা ভারত 6G মিশনের পথ আরও সুগম করে তুলবে।

Bharat 6G Mission

কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টেলিকমিউনিকেশন বিভাগের নতুন নিউজলেটার প্রকাশ করেছেন। এই নিউজলেটারে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DoT) এবং টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট সোসাইটি ইন্ডিয়া (TSDSI) এর মধ্যে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (MoU) সাইন করা হয়েছে। এতে ভারত 6G মিশন এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ইন্টারন্যাশনাল টেলিকম স্ট্যান্ডার্ডাইজেশনে ভারতের অংশীদারিত্ব আরও মজবুত করার বিষয়েও কথা বলা হয়েছে।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 6G টেকনোলজির উন্নতির জন্য সরকার ক্রমাগত কাজ করে চলেছে। শুধুমাত্র পরবর্তী প্রজন্মের টেলিকম টেকনোলজি গ্রহণ করাই সরকারের লক্ষ্য নয়, বরং ভবিষ্যতে 6G নেটওয়ার্ক বেস্ড গ্লোবাল স্ট্যান্ডার্ড তৈরি করাও দেশের সরকারের উদ্দেশ্য। DoT অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন মনে করছে, এর ফলে ভারত 6G ইকোসিস্টেমে অন্যতম গ্লোবাল টেকনোলজি লিডার হয়ে উঠবে।

Bharat 6G Mission হল ভারত সরকারের একটি উচ্চাকাঙ্খী উদ্যোগ। DoT এবং TSDSI এর মধ্যে স্বাক্ষরিত মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিঙের লক্ষ্য হল, স্বদেশী 6G টেকনোলজি ডেভেলপ করা, রিসার্চ, পেটেন্ট ও ইনোভেশনকে উৎসাহিত করা। এর অধীনে, ভারত সরকার গোটা দেশে বড় ইন্ডাস্ট্রি, স্টার্টআপ, রিসার্চ ইনস্টিটিউট ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে এমন একটি ইকোসিস্টেম তৈরি করছে, যার সাহায্যে ভারত আন্তর্জাতিক স্তরে 6G Technology ডেভেলপমেন্টের ক্ষেত্রে যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে।

Jio 6G এর প্রস্তুতি

মনে করিয়ে দিই গত জুন মাসে অনুষ্ঠিত রিলায়েন্স জিওর AGM অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিঙের মঞ্চ থেকে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি ভারতে Jio 6G এর লঞ্চ সম্পর্কিত তথ্য শেয়ার করেছিলেন। আম্বানি জানিয়েছিলেন আগামী চার বছরের মধ্যে অর্থাৎ 2030 সালের মধ্যে ভারতে Jio 6G চালু করা হতে পারে। এই কর্মসূচিতে 6G নেটওয়ার্ক চালু করার জন্য প্রথমে প্রি-কমার্শিয়াল ট্রায়াল শুরু করা হবে। এর পর দেশে সাধারণ মানুষের জন্য 6G নেটওয়ার্ক রোল‌আউট করা হবে।

Bharat 6G Mission ছাড়াও ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের পক্ষ থেকে টেলিকমিউনিকেশন অ্যাক্ট, 2023 এর অধীনে টেলিকম সার্ভিস অথরাইজেশন পোর্টালও চালু করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে নতুন টেলিকম অথরাইজেশনের জন্য অনলাইনে আবেদন করা যাবে এবং পুরনো লাইসেন্স‌ও নতুন নেটওয়ার্কে মাইগ্ৰেট করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here