আগামীকাল ভারতে লঞ্চ হবে Redmi Note 17 5G স্মার্টফোন, এখানে দেখা যাবে 8000mAh ব্যাটারি সহ এই ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ

Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi আগামীকাল ভারতের বাজারে তাদের নতুন Redmi Note 17 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি তাদের এই ফোনটি “mAhster Edition” নামে প্রোমোট করছে। এই ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হবে এই ফোনের 8000mAh ব্যাটারি। ইতিমধ্যে লঞ্চের আগেই ফোনটির ফিচার এবং সম্ভাব্য দাম প্রকাশ্যে এসে গেছে। এই ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ দেখার পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi Note 17 5G ফোনের লঞ্চ ইভেন্ট

আগামীকাল অর্থাৎ 6 আগস্ট দুপুর 12টার সময় Redmi Note 17 5G ফোনের লঞ্চ ইভেন্ট শুরু হবে। Xiaomi তাদের অফিসিয়াল YouTube চ্যানেল এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই ফোনটির লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রিমিং করবে। এই ইভেন্টের মঞ্চ থেকেই ফোনটির দাম, সমস্ত স্পেসিফিকেশন এবং সেল সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

এখানে দেখা যাবে Redmi Note 17 5G ফোনের লঞ্চ LIVE

নিচে দেওয়া অফিসিয়াল YouTube লিঙ্কে Redmi Note 17 5G ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে।

Redmi Note 17 5G ফোনের স্পেসিফিকেশন

Redmi Note 17 5G ফোনটির 8000mAh ব্যাটারি এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হতে চলেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি ফুল চার্জ করে তিন দিনের চেয়েও বেশি ব্যাক‌আপ দিতে পারবে। এই ফোনটি 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার‌ও থাকবে।

Redmi Note 17 5G ফোনে 7-ইঞ্চির Full HD+ OLED ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটির স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে 50MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

প্রসেসিঙের জন্য Redmi Note 17 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 চিপসেট থাকবে বলে জানা গেছে। এই ফোনটি Android 16 বেস্ড HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4 বছর পর্যন্ত ওএস আপডেট এবং 5 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে।

Redmi Note 17 5G ফোনে Gorilla Glass 7i, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC এবং microSD কার্ড স্লট দেওয়া হতে পারে।

Redmi Note 17 5G ফোনের সম্ভাব্য দাম

বিভিন্ন লিক অনুযায়ী Redmi Note 17 5G ফোনের স্টার্টিং প্রাইস 30,000 টাকা রাখা হবে। এই ফোনটির 6GB + 128GB মডেল প্রায় 30,000 টাকা দামে পেশ করা হতে পারে। এক‌ইভাবে ফোনটির 8GB + 128GB মডেলের দাম প্রায় 33,000 টাকা হবে বলে শোনা যাচ্ছে। মনে করিয়ে দিই ভারতে Redmi Note 15 ফোনটি 22,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ Note 17 5G ফোনের দাম স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি হবে।

যেসব ইউজাররা বড় ব্যাটারি, বড় ডিসপ্লে এবং দীর্ঘ দিন পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Redmi Note 17 5G ফোনটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। ভারতে লঞ্চের পর এই ফোনটিকে আপকামিং realme 16x 5G, iQOO Z11, Moto G Max 5G এর মতো মিড-রেঞ্জ 5G ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।

যারা বড় ব্যাটারি সহ একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন তাঁরা Redmi Note 17 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here