শাওমির সাব ব্র্যান্ড Redmi ভারতের বাজারে তাদের নতুন Redmi 17 5G স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। কোম্পানির এই নতুন ফোনে বড় ব্যাটারি, 5G সাপোর্ট এবং 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে Snapdragon 4 Gen 5 প্রসেসর, 50MP রেয়ার ক্যামেরা এবং 7900mAh ব্যাটারি রয়েছে। Redmi 17 5G ফোনটি 45W Turbo চার্জিং ফিচার সাপোর্ট করে এবং সবচেয়ে বড় কথা ফোনটির বক্সের মধ্যেই চার্জার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Redmi 17 5G ফোনের দাম এবং সেল
ভারতে Redmi 17 5G ফোনের 6GB RAM ও 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 23,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটির টপ মডেলে 6GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেলটি 26,999 টাকা দামে পেশ করা হয়েছে।
আগামী 10 সেপ্টেম্বর থেকে শপিং সাইট আমাজন এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অফলাইন স্টোরের মাধ্যমে Redmi 17 5G ফোনটি সেল করা হবে। এই ফোনটি Absolute Black, Endless Blue এবং Eternal Orange কালার অপশনে পেশ করা হয়েছে।
Redmi 17 5G ফোনের স্পেসিফিকেশন
Redmi 17 5G ফোনে 6.9 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রলিং ও গেমিঙের সময় স্মুথ ভিজুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ডিসপ্লেতে 825nits HBM ব্রাইটনেস এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট যোগ করা হয়েছে। এই স্ক্রিনে টিইউভি রীনল্যান্ড লো ব্লু লাইট, সার্কেডিয়ান ফ্রেন্ডলি এবং ফ্লিকার ফ্রি সার্টিফিকেশনের পাশাপাশি ডিসি ডিমিং রয়েছে। এর ফলে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের ক্ষেত্রে চোখের ওপর খুব একটা চাপ পড়বে না।
প্রসেসিঙের জন্য Redmi 17 5G ফোনে Snapdragon 4 Gen 5 চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসরে Cortex-A78 এবং Cortex-A55 কোর যোগ করা হয়েছে। এই প্রসেসরের হাই ফ্রিকোয়েন্সি 2.4GHz। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno GPU রয়েছে।
Redmi 17 5G ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি 6GB + 128GB এবং 8GB + 128GB ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 8GB RAM মডেলে Memory Extension ফিচারের মাধ্যমে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এছাড়াও মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যাবে।
এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির 7900mAh ব্যাটারি। Redmi 17 5G ফোনে 45W Turbo Charging ফিচার যোগ করা হয়েছে এবং এই ফোনের বক্সেই চার্জার পাওয়া যাবে। এছাড়াও এই ফোনটি 22.5W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে, ফলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
Redmi 17 5G ফোনে ফটোগ্রাফির জন্য f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP 5P লেন্স রয়েছে। এই ফোনের ক্যামেরায় HDR, Night Mode, Auto Night Mode এবং Portrait Mode এর পাশাপাশি Film Camera, Time-lapse, Dual Camera Recording ও Document Mode দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এতে HDR, Portrait, Night Mode এবং Dual Camera Recording ফিচার রয়েছে।
এই ফোনটি Android বেস্ড Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Redmi 17 5G ফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে। তবে এই ফোনটি সম্পূর্ণ ওয়াটার প্রুফ নয়। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে।
Redmi 17 5G ফোনে কানেক্টিভিটি ফিচার হিসাবে 5G, Wi-Fi 2.4GHz/5GHz এবং Bluetooth 5.1 ফিচার রয়েছে। এর সঙ্গে এই ফোনে 3.5mm অডিও জ্যাক এবং FM Radio দেওয়া হয়েছে।











