বর্তমান টেক জগতে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের ট্রেন্ড চলছে। এবার টেক ব্র্যান্ড পোকো এই প্রতিযোগিতার অংশ হয়ে উঠেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে তাদের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। 10000mAh ব্যাটারি সহ এই ফোনটি POCO X8 Power নামে পেশ করা হয়েছে। এই ফোনে বড় ব্যাটারির পাশাপাশি 1.5K স্ক্রিন, 50MP ক্যামেরা, 32MP সেলফি ক্যামেরা এবং Snapdragon প্রসেসর যোগ করা হয়েছে।
POCO X8 Power ফোনের ব্যাটারি
POCO X8 Power ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আজ পর্যন্ত কোনো পোকো স্মার্টফোনে এত বড় ব্যাটারি যোগ করা হয়নি। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 3.5 দিন ব্যাকআপ পাওয়া যাবে। আমাদের টেস্টে এই ফোনটি 20 ঘন্টা, 45 মিনিট PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।
এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W HyperCharge ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানি জানিয়েছে মাত্র 15 মিনিট চার্জ করলেই এই ফোনের ব্যাটারি 1 দিন চলবে। এই ফোনের রিভার্স চার্জিং ফিচার ব্যাবহার করে অন্য ডিভাইস চার্জ করা যাবে। এছাড়াও এই ফোনে বাইপাস চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
POCO X8 Power ফোনের স্পেসিফিকেশন
POCO X8 Power 5G ফোনে 2772 × 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। ফ্ল্যাট AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3200Hz টাচ স্যাম্পেলিং রেট, HDR10+ এবং 3500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং স্ক্রিনের সুরক্ষার জন্য Gorilla Glass Victus 2 কোটিং দেওয়া হয়েছে। টিইউভি সার্টিফিকেশনের দৌলতে ফোনটির স্ক্রিন চোখের তেমন একটা ক্ষতি করবে না।
এই ফোনটি Android 16 বেস্ড HyperOS 3.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য POCO X8 Power 5G ফোনে Qualcomm Snapdragon 6 Gen 5 চিপসেট যোগ করা হয়েছে। 4nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 9,84,877 AnTuTu Score পেয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno GPU রয়েছে।
POCO X8 Power 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.5 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও এই ফোনের ক্যামেরায় AI ফিচার দেওয়া হয়েছে এবং 4K রেকর্ডিং সাপোর্ট করে।
জল ও ধূলোর পাশাপাশি গরম ও পিচ্ছিল তরল পদার্থ থেকে সুরক্ষার জন্য POCO X8 Power 5G ফোনে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিনে Wet Touch 2.0 ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।
POCO X8 Power 5G ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi এবং Bluetooth 6.0 সহ IR Blaster রয়েছে। এই ফোনে Dolby Atmos Dual Speaker এবং 400% Volume boost ফিচার দেওয়া হয়েছে।
POCO X8 Power ফোনের দাম
ভারতের বাজারে POCO X8 Power 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 8GB RAM + 128GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 35,999 টাকা। একইভাবে ফোনটির 8GB RAM + 256GB Storage মডেল 38,999 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 11 সেপ্টেম্বর থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি Black এবং Yellow কালার অপশনে সেল করা হবে। প্রাথমিক সেলে এই ফোনের দামে 3000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে ফোনটির এফেক্টিভ স্টার্টিং প্রাইস পড়বে মাত্র 32,999 টাকা।











