আজ থেকে রেডমির সবচেয়ে বড় ব্যাটারি সহ Redmi Note 17 Pro Max ফোনটির সেল শুরু হয়েছে। গত সপ্তাহে ভারতের বাজারে Redmi Note 17 Pro Max 5G ফোনটি 10000mAh battery সহ লঞ্চ করা হয়েছিল। আজ থেকে ফোনটি বাজারে সেল করা হচ্ছে। এই রেডমি ফোনে 12GB RAM এবং Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির ফোনটি 5000 টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। বড় ব্যাটারি সহ রেডমি ফোনটির সেল ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Redmi Note 17 Pro Max ফোনের দাম
Redmi Note 17 Pro Max ফোনটি ভারতে দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্ট 8GB RAM + 256GB Storage অপশনের দাম 49,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 12GB RAM + 256GB Storage অপশনের দাম 55,999 টাকা রাখা হয়েছে। এই রেডমি ফোনটি Secret Sunrise, Matcha Green এবং Stealth Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
10000mAh ব্যাটারি সহ ফোনের অফার
Redmi Note 17 Pro Max ফোনটি 5000 টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। ডিসকাউন্ট সহ ফোনের 8GB RAM অপশন 44,999 টাকা এবং 12GB RAM অপশন 50,999 টাকা দামে কেনা যাবে। SBI Card, Axis Bank, Kotak Mahindra Bank এবং IDFC FIRST Bank কার্ড ব্যাবহার করে ফোনটি কিনলে 5000 টাকার ডিসকাউন্ট উপভোগ করা যাবে।

Redmi Note 17 Pro Max ফোনটি 2 বছরের ওয়ারেন্টটি সহ কেনা যাবে। একইসঙ্গে ফোনটিতে 1 বছরের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টটি পাওয়া যাবে। জেসব ইউজাররা 5G স্মার্টফোনটি কিনবেন, সেইসব ইউজাররা 3 মাস পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে YouTube Premium Lite এবং 6 মাস পর্যন্ত 200GB cloud স্টোরেজ সহ Google One সাবস্ক্রিপশন এক্সপেরিয়েন্স করতে পারবেন। এই বড় ব্যাটারি সহ Redmi Note 17 Pro Max ফোনটি শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হবে।
Redmi Note 17 Pro Max ফোনের স্পেসিফিকেশন
Redmi Note 17 Pro Max 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 10,000mAh Silicon-Carbon ব্যাটারি। Xiaomi এর বক্তব্য অনুযায়ী প্রায় 6 বছর পর্যন্ত ব্যাটারি ব্যাবহার করা যাবে। কোম্পানি জানিয়েছে ফোনটি সিঙ্গেল চার্জ করলেই 4 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। আমাদের টেস্ট চলাকালীন ফোনটি 23 ঘন্টা, 59 মিনিট PCMark battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।
ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W HyperCharge চার্জিং সাপোর্ট করে। আমাদের টেস্টে 20% থেকে 100% ফুল চার্জ হতে 77 মিনিট সময় লেগেছে। এছাড়া অন্যান্য ফোন 27W ওয়্যারড রিভার্স চার্জিঙের মাধ্যমে চার্জ করা যাবে।
Redmi Note 17 Pro Max 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড HyperOS 3 সহ কাজ করবে। প্রসেসিঙের জন্য Redmi Note 17 Pro Max 5G ফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.6GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6 Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি AnTuTu score 9,92,266 স্কোর পেয়েছে। অন্যদিকে স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিঙের জন্য ফোনে LPDDR5x RAM দেওয়া হয়েছে।
Redmi Note 17 Pro Max 5G স্মার্টফোনে 6.83 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। Flat AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 3,500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে 3,200Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটির স্ক্রিন TUV Rheinland লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি মোডের জন্য এতে সার্টিফিকেশন যোগ করা হয়েছে। ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা গ্লাস Victus 2 প্রোটেকশন রয়েছে।
ফটোগ্রাফির জন্য Redmi Note 17 Pro Max 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে OIS সাপোর্টেড এফ/1.5 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP ultra-wide ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP66 এবং IP68 রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী SGS সার্টিফিকেশন অনুযায়ী ফোনটি 3 মিটার উঁচু থেকে মাটিতে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। জানিয়ে রাখি ফোনটিতে Google Gemini এবং Circle to Search এর মতো AI ফিচার রয়েছে।












