লঞ্চের আগেই কনফার্ম হল OnePlus Ace 7 এবং Ace 7 Pro ফোনের কালার অপশন, 29 অক্টোবর হবে লঞ্চ

লঞ্চের আগেই OnePlus তাদের নতুন OnePlus Ace 7 সিরিজের স্মার্টফোনের কালার অপশন জানিয়ে দিয়েছে। এই সিরিজের অধীনে OnePlus Ace 7 এবং OnePlus Ace 7 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। আগামী 29 অক্টোবর চীনের বাজারে ফোনদুটি পেশ করা হবে। ইতিমধ্যেই কোম্পানির ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। ফোনটির কুলিং সিস্টেম এবং গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। OnePlus Ace 7 এবং Ace 7 Pro ফোনের কালার অপশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

OnePlus Ace 7 এবং Ace 7 Pro ফোনের কালার অপশন

OnePlus এর পক্ষ থেকে OnePlus Ace 7 সিরিজের স্মার্টফোনের কালার অপশন সম্পর্কে নিশ্চিত জানানো হয়েছে। OnePlus Ace 7 Pro ফোনটি Windbreaker, Midnight Black এবং Radiant White তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। তবে OnePlus Ace 7 ফোনটি Tempered, Midnight Black এবং Radiant White কালার অপশনে পেশ করা হবে। নিচে দেওয়া অ্যালবামের মাধ্যমে ফোনগুলির ছবি দেখানো হয়েছে।

আগেই কোম্পানির পক্ষ থেকে OnePlus Ace 7 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছিল। 29 অক্টোবর চীনের বাজারে ফোনদুটি লঞ্চ করা হবে। আগেই ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছিল। আগামী দিনে কোম্পানির আপকামিং ফোনের সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করা হতে পারে।

OnePlus Ace 7 সিরিজে থাকবে নতুন কুলিং সিস্টেম

OnePlus Ace 7 সিরিজে Dual-Path Glacier Air Cooling System দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে এই ফোনটিকে ঠান্ডা রাখার জন্য এতে ডুয়েল-পাথ এয়ারফ্লো আর্কিটেকচার ব্যাবহার করা হবে। এতে গেমিং গ্ৰাফিক্স কার্ডের মতো টাওয়ার ফিন্স এবং একটি বিশেষ সেন্সরের সাহায্যে ইন্টেলিজেন্ট টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম থাকবে। এই কুলিং সিস্টেমের দৌলতে দীর্ঘ সময় পর্যন্ত গেমিঙের পর‌ও ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। তবে লঞ্চের পর‌ই এটির আসল পারফরমেন্স জানা যাবে।


OnePlus Ace 7 Pro ফোনের স্পেসিফিকেশন

OnePlus জানিয়েছে OnePlus Ace 7 Pro ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে। এই প্রসেসর মাল্টিটাস্কিং এবং হেভি প্রসেসিং চলাকালীন অসাধারণ পারফরমেন্স দিতে সক্ষম। ফোনটিতে নতুন Wind Chaser Gaming Core দেওয়া হবে। আগে থেকে চিপসেতে এটি পোগ্রাম করা হয়েছে।

আপাতত কোম্পানির পক্ষ থেকে OnePlus Ace 7 এবং Ace 7 Pro ফোনের ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়নি। আগামী দিয়ে এই বিষয়ে অফিসিয়ালি জানানো হতে পারে।

যারা নতুন স্মার্টফোন কিনতে চাইছেন, তারা আপকামিং OnePlus Ace 7 সিরিজের লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here