11000mAh ব্যাটারি, 108MP AI ক্যামেরা এবং 10000nits AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে Honor X9e Pro 5G স্মার্টফোন

টেক ব্র্যান্ড অনার গত সেপ্টেম্বর মাসে মালয়েশিয়াতে তাদের বড় ব্যাটারি সহ স্মার্টফোন Honor X9e Pro লঞ্চ করেছিল। এবার অফিসিয়ালি গ্লোবাল মার্কেটে এই ফোনটি পেশ করে দেওয়া হয়েছে। 12GB RAM সহ এই 5G ফোনে 11000mAh ব্যাটারি, 108MP AI ক্যামেরা এবং 10000nits ব্রাইটনেস সহ AMOLED ডিসপ্লে রয়েছে। এই শক্তিশালী মিড রেঞ্জ ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Honor X9e Pro ফোনের স্পেসিফিকেশন

Honor X9e Pro ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 11,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 164 ঘন্টার চেয়েও বেশি সময় পর্যন্ত মিউজিক স্ট্রিমিং করা যাবে। অর্থাৎ এই ফোনটিতে 6 দিনের বেশি ক্রমাগত গান শোনা যাবে।

এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SuperCharge ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও Honor X9e Pro 5G ফোনটি 27W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। এর ফলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইসও চার্জ করা যাবে।

Honor X9e Pro ফোনটিতে 2788 x 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। LTPS AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 3840Hz PWM ডিমিং সহ 10000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। হাই ব্রাইটনেসের দৌলতে কড়া রোদের মধ্যে দাঁড়িয়েও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। জল ও ধূলো সহ বিভিন্ন ধরনের তরল পদার্থ থেকে সুরক্ষার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড MagicOS 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Honor X9e Pro ফোনে Qualcomm Snapdragon 6 Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.6GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 812 GPU রয়েছে।

Honor X9e Pro ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.75 অ্যাপার্চারযুক্ত 108MP প্রাইমারি সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Honor X9e Pro ফোনের দাম

UAE অর্থাৎ ইউনাইটেড আরব এমিরাতে Honor X9e Pro ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 8GB RAM ও 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে AED 1,499 অর্থাৎ প্রায় 38 হাজার টাকা। এক‌ইভাবে ফোনটির 128GB RAM + 256GB Storage সহ টপ মডেল AED 1,799 দামে পেশ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 46 হাজার টাকার কাছাকাছি। বিদেশের বাজারে এই ফোনটি Deep Purple, Reddish Brown, Dawn Gold এবং Midnight Black কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here