গত মাসেই মোটোরোলার পক্ষ থেকে তাদের Motorola Edge 70 সিরিজের নতুন Motorola Edge 70 Neo ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছিল। এই তথ্যের পর থেকে কোম্পানি তাদের Motorola Edge 70 Neo ফোনটি সম্পর্কে অফিসিয়ালি আর কিছু জানায়নি। এবার লঞ্চের আগেই আমরা এই ফোনটির এক্সক্লুসিভ স্পেসিফিকেশন পেয়ে গেছি। টিপস্টার সঞ্জু চৌধুরীর থেকে পাওয়া এই আপকামিং ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Motorola Edge 70 Neo ফোনের স্পেসিফিকেশন
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Motorola Edge 70 Neo ফোনটি Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 1.8GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি 2024 সালের আগস্ট মাসে এই প্রসেসর পেশ করা হয়েছিল। অর্থাৎ ফোনটিতে দুই বছর পুরন চিপসেট দেওয়া হতে পারে।
কোম্পানির Motorola Edge 70 Neo 5G ফোনটিতে LPDDR5X RAM থাকতে পারে। পুরনো মোবাইল প্রসেসর হওয়া সত্ত্বেও এই RAM টেকনোলজির দৌলতে ফোনটিতে স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে। ভারতের বাজারে ফোনটি অ্যান্ড্রয়েড 16 সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে 4 জেনারেশন অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Motorola Edge 70 Neo ফোনে 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটির AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ফোনটির স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস 7i প্রোটেকশন থাকতে পারে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য Edge 70 Neo ফোনে IP64 রেটিং দেওয়া হতে পারে।
ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 Neo ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী ফোনের সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT710 প্রাইমারি সেন্সর এবং 2MP macro লেন্স এবং 3-ইন-1 light sensor সেন্সর থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য Edge 70 Neo 5G ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
Motorola Edge 70 Neo ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হবে। পাওয়ার ব্যাকাপের জন্য আসন্ন মোটোরোলা স্মার্টফোনে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 45W ফাস্ট চার্জিং টেকনোলোজি সাপোর্ট করতে পারে। ভারতে আপকামিং Motorola Edge 70 Neo ফোনটি Mountain View, Milky Blue, Sage এবং Gray Lilac কালার অপশনে পেশ করা হবে।











