Samsung Galaxy F70 ফোনের দামে 4000 টাকার ডিসকাউন্ট, মাত্র 17999 টাকার বিনিময়ে পাওয়া যাবে এই লেটেস্ট ফোনটি

কিছুদিন আগেই স্যামসাঙ ভারতের বাজারে তাদের নতুন Samsung Galaxy F70 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই ফোনটিতে 50MP OIS Camera এবং কন্টেন্ট উপভোগ করার জন্য এতে বড় এবং ব্রাইট sAMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। মাত্র 10 দিন আগেই লঞ্চ হওয়া Samsung Galaxy F70 ফোনটিতে 4000 টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 21,999 টাকা দামে বিক্রি করা হচ্ছে, অন্যদিকে বর্তমানে ইউজাররা Samsung Galaxy F70 5G ফোনটি মাত্র 17,999 টাকা দামে কিনতে পারবেন।

Samsung Galaxy F70 5G ফোনের অফার

Samsung Galaxy F70 5G ফোনে আকর্ষণীয় অফার জারি করা হয়েছে। কোম্পানির ওয়েবসাইটে ফোনটির 4GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট 21,999 টাকা দামে লিস্টেড হয়েছে। তবে শপিং সাইট ফ্লিপকার্টে একই ভেরিয়েন্ট মাত্র 18,999 টাকা দামে সেল করা হচ্ছে। ফোনটি কেনার সময় SBI কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকার এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ ফোনটি 17,999 টাকা দামে কেনা যাবে।

একইভাবে ফোনটির 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট ইন্ডিয়া ওয়েবসাইটের মাধ্যমে 24,999 টাকা দামে সেল করা হচ্ছে। অর্থাৎ এই ভেরিয়েন্ট শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে 21,999 টাকা দামে কেনা যাবে। অর্থাৎ অফিসিয়ালি লিস্টিং প্রাইসের তুলনায় 3,000 টাকা কম। অন্যদিকে SBI কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকার ছাড় দেওয়া হবে। এই ডিসকাউন্টের পর ফোনের দাম কমে 20,999 টাকা হয়ে গেছে।

যেসব ইউজাররা কম দামে এই লেটেস্ট স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ! শপিং সাইট ফ্লিপকার্টের পক্ষ থেকে এই অফার সীমিত সময়ের জন্য আনা হয়েছে এবং যে কোনো মূহুর্তে তুলেও নেওয়া হতে পারে। অর্থাৎ লিমিটেড টাইম পিরিয়ডের জন্য‌ই ফোনটি কম দামে কেনা যাবে। সস্তায় Samsung Galaxy F70 5G ফোনটি কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

Samsung Galaxy F70 5G ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy F70 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড One UI 8.5 সহ কাজ করতে সক্ষম। এই 5ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত Exynos 1330 প্রসেসর দেওয়া হয়েছে। ফাস্ট এবং স্মুথ মাল্টিটাস্কিঙের জন্য ফোনে LPDDR4X RAM রয়েছে।

Samsung Galaxy F70 Pro 5G ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। Super AMOLED প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্টাইল সাপোর্টেড ইনফিনিটি ইউ স্ক্রিন রয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এই স্ক্রিনের সুরক্ষার জন্য Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। দুটি ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে এলইডি ফ্ল্যাশ সঙ্গে এফ/1.8 অ্যাপার্চার এবং OIS সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর, 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Galaxy F70 5G ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Galaxy F70 5G ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরখিত রাখার জন্য এতে IP54 রেটিং যোগ করা হয়েছে। Galaxy F70 5G ফোনটিতে Circle to Search এবং Google gemini এর মতো অপশন রয়েছে। জানিয়ে রাখি Galaxy F70 ফোনটিতে 6 জেনারেশন অ্যান্ড্রয়েড ওএস এবং 6 বছ্রের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here