6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ ভারতের বাজারে পেশ হল Samsung Galaxy A08, দাম মাত্র 18499 টাকা

আমরা অক্টোবর মাসের শুরুতে পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম Samsung অফলাইন মার্কেটে Galaxy A08 ফোনের সেল শুরু করেছে। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি অনলাইন প্ল্যাটফর্মে পেশ করে দিয়েছে। কোম্পানির Samsung Galaxy A08 4G ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy A08 4G ফোনের দাম

Samsung Galaxy A08 4G ফোনটি 4GB RAM + 64GB Storage সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের দাম রাখা হয়েছে 18,499 টাকা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট ও অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি Silver, Green এবং Dark blue কালার অপশনে সেল করা হচ্ছে।

Samsung Galaxy A08 4G ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy A08 4G ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ওয়াটার ড্রপ নচ স্টাইলের ইনফিনিটি ‘ইউ’ ডিসপ্লে PLS LCD প্যানেল দিয়ে তৈরি। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এই ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন যোগ করা হয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড One UI 8 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy A08 4G ফোনে Mediatek Helio G99+ চিপসেট রয়েছে। 6nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে।

Samsung Galaxy A08 4G ফোনে 20 হাজার টাকার চেয়েও কম দামে LPDDR5X RAM টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে এই ফোনে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনটির RAM Plus ফিচারের মাধ্যমে ফোনের 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM (4GB+4GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। জানিয়ে রাখি এই ফোনে 6 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A08 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Samsung Galaxy A08 4G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে অনায়াসে গোটা দিন ব্যাক‌আপ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে 5GHz Wi-Fi ও Bluetooth 5.3 সহ 3.5mm হেডফোন জ্যাক রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here