এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড (LGEIL) ভারতে তাদের 292 সেন্টিমিটার (115 ইঞ্চি) QNED evo AI Mini LED TV (115QNED90BL) লঞ্চ করেছে। এই টিভির দাম শুনে যে কোনো মানুষের চক্ষু চড়কগাছ হতে বাধ্য। ভারতে কোম্পানির এই Mini LED TV এর দাম রাখা হয়েছে 14,99,990 টাকা। হিসাব করলে দেখা যাবে এই দামে 2,99,900 টাকা দামের পাঁচটি iPhone Duo (256GB) কেনা যাবে। এটি কোম্পানির 2026 QNED evo সিরিজের সবচেয়ে বড় টিভি। এতে Mini LED ডিসপ্লে টেকনোলজি, এআই বেস্ড পিকচার প্রসেসিং, 330Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড ফিচার পাওয়া যাবে। এই টিভিতে থিয়েটারের মতো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
LG 115-inch QNED evo TV এর দাম
ভারতে এলজির এই 115 ইঞ্চির QNED evo AI Mini LED TV এর দাম রাখা হয়েছে 14,99,990 টাকা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই টিভি সেল করা হবে। যেসব ইউজাররা বাড়িতে বসে সিনেমার মতো ফিল পেতে চান তাদের জন্য এটি একটি দারুণ অপশন।
LG 115-inch QNED evo TV এর স্পেসিফিকেশন
LG 115QNED90BL টিভিতে 115 ইঞ্চির 4K QNED Mini LED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে Precision Dimming Ultra টেকনোলজি রয়েছে। এই টেকনোলজির দৌলতে স্ক্রিনে সুন্দর কন্ট্রাস্টের পাশাপাশি অন্ধকারেও অত্যন্ত ডিটেইলড ভিজুয়াল দেখা যাবে। এই টিভিতে Dynamic QNED Color Pro টেকনোলজি যোগ করা হয়েছে, এর ফলে সুন্দর কালার রিপ্রোডাকশন পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই টেকনোলজি সম্পূর্ণ স্ক্রিনে 100 শতাংশ কালার ভলিউমের জন্য Intertek সার্টিফিকেশন পেয়েছে।
এই টিভিতে Alpha 8 AI Processor Gen3 প্রসেসর রয়েছে। এতে AI Super Upscaling ফিচার দেওয়া হয়েছে, যা ডীপ লার্নিঙের মাধ্যমে স্ক্রিনে উপস্থিত অবজেক্ট অ্যানালিসিস করে এবং কম রেজোলিউশন সহ কন্টেন্টের টেক্সচার, এজ ও ডিটেইলস আরও সুন্দর করে তুলবে। এর সঙ্গে AI Picture Pro ফিচার মুখ, শরীর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশের ডিটেইলস আরও বাড়িয়ে তুলবে। এছাড়া Dynamic Tone Mapping Pro ফিচার প্রতিটি ফ্রেম অ্যানালিসিস করে ব্রাইটনেস, রেজোলিউশন এবং ক্ল্যারিটি অ্যাডজাস্ট করবে।
এই টিভিতে AI Sound Pro ফিচার রয়েছে, যা এটির বিল্ট-ইন স্পিকারের মাধ্যমে 11.1.2-চ্যানেল সারাউন্ড সাউন্ড তৈরি করবে। এতে Dolby Atmos সাপোর্ট রয়েছে। সবচেয়ে বড় কথা এই টিভিতে webOS 26 অপারেটিং সিস্টেম সহ বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। Sports Portal ফিচারের মাধ্যমে একই জায়গায় লাইভ কন্টেন্ট, স্কোর, ম্যাচ শিডিউল এবং লীগ স্ট্যান্ডিং সংক্রান্ত তথ্য দেখা যাবে। Sports Alert ফিচার ইউজারদের পছন্দের টীম এবং লীগের নোটিফিকেশন পাঠায়। AI Concierge ফিচার স্ক্রিনে একটি কার্ডের মাধ্যমে ম্যাচের পরিস্থিতি এবং সম্ভাব্য ফলাফল সংক্রান্ত তথ্য দেখায়।
LG 115-inch QNED evo TV-তে গেমিঙের জন্য বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। এতে 120Hz নেটিভ রিফ্রেশ রেটের সঙ্গে 165Hz পর্যন্ত Variable Refresh Rate (VRR) সাপোর্ট রয়েছে। এছাড়াও এই টিভি AMD FreeSync Premium এবং Auto Low Latency Mode (ALLM) সাপোর্ট করে। কোম্পানির Motion Booster টেকনোলজি সাপোর্টেড মোডে রিফ্রেশ রেট 330Hz পর্যন্ত বাড়িয়ে দেয়। এর ফলে ফাস্ট-পেস্ড গেম, বিশেষভাবে শুটিং এবং রেসিং গেমের সময় মোশন ব্লার কম করতে সাহায্য করে।
এই টিভিতে Google Gemini এবং Microsoft Copilot সাপোর্ট দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে LG Shield টেকনোলজি যোগ করা হয়েছে, যা অ্যাডভান্স এনক্রিপশনের মাধ্যমে ইউজারদের ডেটা এবং পার্সোনালাইজড এক্সপেরিয়েন্স সুরক্ষিত রাখবে।
এবার প্রশ্ন ওঠে LG এর এই 115 ইঞ্চির টিভি কি কেনা উচিৎ? প্রথমেই জানিয়ে রাখি LG 115-inch QNED evo AI Mini LED TV মূলত সেইসব ইউজারদের জন্য পেশ করা হয়েছে যারা বড় স্ক্রিন সহ হোম থিয়েটার সেটআপ চান, আবার গেমিং ফিচারের সঙ্গেও আপস করতে চান না। এতে Mini LED ডিসপ্লে, লোকাল ডিমিং, Dolby Vision সাপোর্ট এবং গেমিঙের জন্য হাই রিফ্রেশ রেটের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এর ফলে এই টিভি ফিল্ম দেখা, স্পোর্টস এবং গেমিঙের জন্য একটি দুর্দান্ত অপশন হয়ে উঠবে। তবে 14,99,990 টাকা দামের কারণে এটি প্রিমিয়াম সেগমেন্টে পড়ে। আবার এই টিভি রাখার জন্য একটি বড় ঘরও প্রয়োজন, কারণ এটি 2.5 মিটারের চেয়েও বেশি চওড়া।











