এই সপ্তাহে Honor তাদের বড় 11000mAh Battery সহ Honor X9e Pro UAE স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এবার গ্লোবাল বাজারে কোম্পানির Honor X8e স্মার্টফোনটি পেশ কুরা হয়েছে। এটি একটি 4G স্মার্টফোন এবং এটি আজারবাইজানে লঞ্চ করা হয়েছে। গ্লোবাল বাজারে Honor X8e ফোনটি 108MP Camera এবং 7700mAh battery সহ লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor X8e স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Honor X8e ফোনের স্পেসিফিকেশন
Honor X8e ফোনটিতে 1592 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.87-ইঞ্চির HD+ ডিসপ্লে দেয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইলের এই TFT LCD প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1020nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে Low Blue Light এবং Dynamic Dimming ফিচার যোগ করা হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের ওপর খুব বেশি প্রভাব পড়বে না।
Honor X8e স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড MagicOS 10 সহ কাজ করতে সক্ষম। প্রসেসিঙের জন্য ফোনে 3 বছরের পুরনো Qualcomm Snapdragon 685 প্রসেসর দেওয়া হয়েছে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.8GHz ক্লক স্পীডে রান করে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 610 GPU রয়েছে।
ফটোগ্রাফির জন্য Honor X8e 4G স্মার্টফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.75 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 108MP প্রাইমারি সেন্সর এবং এফ/3.0 অ্যাপার্চারযুক্ত সেকেন্ডারি অক্সিলরি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Honor স্মার্টফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Honor X8e 4G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য Honor X8e স্মার্টফোনটিতে শক্তিশালী 7700mAh ব্যাটারি দেয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে এবং এই ব্যাটারি সিঙ্গেল চার্জে একটানা কয়েক ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 45W SuperCharge ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Honor X8e 4G ফোনে SGS সার্টিফাইড ডিউরেবল বডি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 2.5 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না এবং 85 ডিগ্রি গরম জলে পড়েও সুরক্ষিত থাকবে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 + IP69K রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 5, Bluetooth 4.2 এবং NFC রয়েছে।
Honor X8e ফোনের দাম
Honor X8e স্মার্টফোনটি 6GB RAM + 256GB Storage অপশনে লঞ্চ করা হয়েছে। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী এই ফোনটির দাম 681.59 আজারবাইজানে ম্যানেট অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 38,180 টাকার কাছাকাছি। গ্লোবাল বাজারে Honor X8e ফোনটি Sunrise Orange, Desert Gold এবং Velvet Black কালার অপশনে সেল করা হবে।












