গত 31 জুলাই OnePlus ভারতে তাদের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন OnePlus N6x লঞ্চ করেছিল। লঞ্চের সময় এই ফোনের স্টার্টিং প্রাইস ছিল 18,999 টাকা। পরবর্তী সময়ে এই ফোনের সবকটি মডেলের দাম 2000 টাকা বাড়িয়ে দেওয়া হয়। তবে বর্তমানে দীপাবলি উপলক্ষে এই ফোনে 4000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও ব্যাঙ্ক অফারের দৌলতে এই ফোনটি 5500 টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে।
OnePlus N6x 5G ফোনের অফার
OnePlus N6x 5G ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 20,999 টাকা এবং এই ফোনের 4GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম 22,999 টাকা। শপিং সাইট আমাজনে এই ফোনটি ডিসকাউন্ট সহ লিস্টেড করা হয়েছে। আমাজনে এই ফোনের 64GB মডেল 18,499 টাকা দামে বিক্রি করা হচ্ছে এবং 128GB মডেল কেনার জন্য খরচ হবে 18,999 টাকা।
OnePlus N6x 5G ফোনের 128GB মডেলে 4000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যে কোনো ইউজার এই ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়া ফোনটি কেনার সময় HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করা হলে 1500 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। অর্থাৎ এই ফোনটির 128GB স্টোরেজ ভেরিয়েন্টের এফেক্টিভ প্রাইস পড়বে 17499 টাকা। অপরদিকে এই ফোনের 64GB মেমরি ভেরিয়েন্টের দাম পড়বে 16,999 টাকা। সস্তায় এই ফোনটি কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
OnePlus N6x 5G ফোনের স্পেসিফিকেশন
এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus N6x 5G ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে সাধারণ ব্যাবহারে এই ফোনে 2.5 দিন ব্যাকআপ পাওয়া যাবে। আবার Super Power Saving Mode এ মাত্র 1% ব্যাটারি লেভেলেও 54 মিনিট পর্যন্ত কলিং উপভোগ পাওয়া যাবে। এই ফোনটি 15W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
OnePlus N6x 5G ফোনে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Aqua Touch টেকনোলজি দেওয়া হয়েছে, ফলে ভেজা ও পিচ্ছিল হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।
এই ফোনটি Android 16 বেস্ড OxygenOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য OnePlus N6x 5G ফোনে MediaTek Dimensity 6360 Apex চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 577250 AnTuTu Score পেয়েছে। এই ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5300mm VC চেম্বার যোগ করা হয়েছে।
OnePlus N6x 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি 10x ডিজিটাল জুম সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি দেওয়া হয়েছে। এর সঙ্গে OnePlus N6x 5G ফোনে ArmorShell প্রোটেকশন যোগ করা হয়েছে। এর ফলে ফোনটি উঁচু থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে।











