ইন্টারনেট স্পীড পরিমাপক কোম্পানি Ookla তাদের লেটেস্ট রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্টে ফিক্সড ব্রডব্যান্ড স্পীড দেওয়া কোম্পানির লিস্ট জারি করেছে। এই রিপোর্ট অনুযায়ী স্পীডের দিক থেকে Jio ও Airtel এর থেকেও এগিয়ে ACT Fibernet প্রথম স্থান দখল করেছে।
ACT Fibernet এর ডাউনলোড স্পীড 45.31 এমবিপিএস থেকে 47.74 এমবিপিএসের মধ্যে ওঠানামা করতে দেখা গেছে। Ookla এর তথ্য অনুযায়ী ভারতে 2019 সালের দ্বিতীয় ও তৃতীয় তিনমাসে ফিক্সড ব্রডব্যান্ডের স্পীডের ক্ষেত্রে 16.5 শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে এবং সেপ্টেম্বর মাসে এই স্পীড 34.07 এমবিপিএস পেরিয়ে গেছে।
ব্রডব্যান্ড ইন্টারনেট স্পীডের ক্ষেত্রে Hathway দ্বিতীয় স্থান পেয়েছে। Hathway দীর্ঘদিন ধরেই এই স্থান ধরে রেখেছে। রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় স্থানে থাকা Hathway এর গড় স্পীড ছিল 33.69 এমবিপিএস।
আরও পড়ুন : Jio এর 555 টাকার প্ল্যান এবং Airtel এর 558 প্ল্যান, জেনে নিন কোনটি বেশি লাভজনক
দেশের অন্যতম টেলিকম কোম্পানি জিওর স্পীড আগস্ট মাসে কমে 17.52 এমবিপিএস হয়ে গেছিল এবং সেপ্টেম্বরে গিগাফাইবার সার্ভিস লঞ্চ হওয়ার পর স্পীড বেড়ে 41.52 এমবিপিএস হয়ে যায়। আশা করা হচ্ছে আগামী দিনের রিপোর্ট প্রকাশ পেলে জিওর স্পীডের ক্ষেত্রে যথেষ্ট বড় পরিবর্তন দেখা যাবে।
দেশের 15টি বড় শহরের ফিক্সড ও মোবাইল ডাউনলোড স্পীডের তুলনা করায় জিও এই বছর অর্থাৎ 2019 সালের দ্বিতীয় এবং তৃতীয় তিনমাসে 5টি বড় শহরে সবচেয়ে দ্রুত ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট স্পীড দেওয়ার কৃতিত্ব হাসিল করেছে। ACT Fibernet 4টি শহরে ফাস্টেস্ট ইন্টারনেট প্রোভাইডার হিসেবে নিজেকে প্রমাণিত করেছে। অন্যদিকে Hathway কে চেন্নাইয়ের সবচেয়ে বেশি স্পীড দেওয়া ইন্টারনেট প্রোভাইডার বলা হয়েছে। লখনৌ ও জয়পুরে ACT Fibernet সবচেয়ে বেশি স্পীড স্কোর পেয়েছে।
আরও পড়ুন : কয়েনের থেকেও পাতলা হবে Mi TV 5, লিক হল লাইভ ইমেজ
প্রসঙ্গত জানিয়ে রাখি কিছু দিন আগে ওপেন সিগন্যালের জারি করা অক্টোবর 2019 এর মোবাইল এক্সপেরিয়েন্স রিপোর্টে এয়ারটেলের 4জি উপলব্ধতা 89.2 শতাংশ বলা হয়েছে। এই নতুন হিসেবে গত রিপোর্টের তুলনায় 3.6% বেশি। ওপেন সিগন্যাল 1 জুন 2019 থেকে শুরু করে 29 আগস্ট 2019 এর মধ্যবর্তী সময়ে 4জি কানেক্টিভিটি এবং নেটওয়ার্কের পৌঁছনো এলাকা সম্পর্কে ডেটা কালেক্ট করে। এই সময়ে এয়ারটেলের গড় 4জি ডাউনলোড স্পীড ছিল 9.6 এমবিপিএস। অন্যদিকে জিওর 4জি ডাউনলোড স্পীড দেখা গেছে 6.7 এমবিপিএস। এছাড়া ভোডাফোনের ডাউনলোড স্পীড ছিল 7.9 এমবিপিএস।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









