এই বছরের শুরুতে OPPO তাদের Reno সিরিজের সূচনা করেছিল। কোম্পানি প্রথমে Reno মডেল লঞ্চ করেছিল এবং এরপর ভারতীয় মার্কেটে Reno 2 সিরিজে একসঙ্গে তিনটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি Reno 3 লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এই খবর ভারত থেকে পাওয়া যায়নি। চীনে এই ফোন মডেলের স্পেসিফিকেশন লিক করা হয়েছে। চীনের সার্টিফিকেশন সাইট ওয়েইবোতে এই ফোনটির ডিসপ্লে ডিজাইন থেকে শুরু করে ক্যামেরার তথ্য পর্যন্ত স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। তবে এই স্পেসিফিকেশনগুলি এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে স্বীকৃতি দেওয়া হয়নি।
আরও পড়ুন : 48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক্যামেরা ও 4,000 এমএএইচ ব্যাটারীর সঙ্গে লঞ্চ হল Redmi Note 8T
OPPO Reno 3 স্পেসিফিকেশন
ওয়েইবোর তথ্য অনুযায়ী OPPO Reno 3 তে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেখা যেতে পারে। এই ফোনে কোম্পানি এমোলেড ডিসপ্লে ব্যবহার করতে পারে। সবচেয়ে বড় কথা এবার কোম্পানি এই ফোনে 90 হার্টস ডিসপ্লে দিতে পারে। এছাড়া আশা করা হচ্ছে অন্যান্য রেনো ফোনের মতো এই ফোনেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
তবে রেনো এবং রেনো 2 মডেলে যে শার্কফিন সেলফি ক্যামেরা দেখা গেছিল কিন্তু এখনও পর্যন্ত OPPO Reno 3 সম্পর্কে এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। লিক থেকে পাওয়া স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 735 চিপসেটে রান করে। এর আগে ওপ্পো রেনো ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 এবং রেনো 2 তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730জি চিপসেট দেওয়া হয়েছিল।
OPPO Reno 3 এর মেমরি সম্পর্কে জানা গেছে যে এই ফোনে DDR4X র্যাম আর্কিটেকচারযুক্ত 8 জিবি র্যাম দেখা যেতে পারে। এছাড়া এই ফোনটি 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।
OPPO Reno 3 ক্যামেরা সেন্সর
লিক অনুযায়ী এই ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। যেমনটা বিগত ওপ্পো স্মার্টফোনের ক্ষেত্রে দেখা গেছে। OPPO Reno 3 এর প্রাইমারি ক্যামেরা সেন্সরটি 60 মেগাপিক্সেলের হতে পারে। এর সঙ্গে এই সেটআপে 8 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকতে পারে। সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
আরও পড়ুন : 108 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে Xiaomi লঞ্চ করল Mi Note 10 এবং Mi Note 10 Pro, জেনে নিন পার্থক্য
OPPO Reno 3 ব্যাটারী
লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 3 তে 4,500 এমএএইচ ব্যাটারী দেখা যেতে পারে। এর সঙ্গে 30 ওয়াট ফাস্ট চার্জার, ওপ্পো যার নাম ভুক চার্জার রেখেছে তা দেখা যেতে পারে। সবচেয়ে বড় কথা এই ফোনে 5জি সাপোর্ট দেওয়া হতে পারে। এই ফোনটি আগামী বছর অর্থাৎ 2020 সালে মার্কেটে চলে আসবে বলে মনে করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










