Motorola গত মাসেই স্মার্টফোন মার্কেটে তাদের “মোটো জি” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে এক সঙ্গে দুটি নতুন ডিভাইস Moto G8 Plus এবং Moto HI Play লঞ্চ করেছিল। সুন্দর স্পেসিফিকেশনওয়ালা এই স্মার্টফোনদুটি মিড রেঞ্জ বাজেটে পেশ করা হয়েছে। তবে কোম্পানি এখনও পর্যন্ত Moto G8 ফোনটি বাজারে আনা হয়নি। কিন্তু একটি নতুন লিকে এই ফোনটির একটি প্রমোশনাল ভিডিও ইন্টারনেটে লিক হয়েছে। এই ভিডিও প্রকাশ পাওয়ায় শুধুমাত্র Moto G8 ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে নয়, বরং ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।
আরও পড়ুন : Oppo Reno 2Z এবং Reno 2F এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম
বিখ্যাত টিপস্টার ইভান ব্লাস Moto G8 এর এই ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওটি মাত্র 6 সেকেন্ডের হলেও এতে ফোনের ফ্রন্ট ও রেয়ার উভয় প্যানেল দেখানো হয়েছে। ভিডিওটি থেকে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যায়। এই ফোনটি বেজল লেস ওয়াটারড্রপ নচের সঙ্গে তৈরি দেখানো হয়েছে। ফ্রন্ট প্যানেলে নিচের দিকে চওড়া চিন পার্ট এবং ওপরের দিকে “ইউ” শেপের নচ দেওয়া হয়েছে।
Moto G8 এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যা ফোনের ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক্যাল শেপে অবস্থিত। এই ক্যামেরা সেটআপের একটি সেন্সর আলাদাভাবে সবার ওপরে দেওয়া হয়েছে এবং অন্য দুটি সেন্সর ও ফ্ল্যাশ লাইট এক সঙ্গে একটি ডিম্বাকৃতি রিঙের মধ্যে দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপের নিচে সেন্সরের ডিটেইলসও লেখা আছে। বলে রাখি সেটআপের প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের হবে। ব্যাক প্যানেলে মাঝ বরাবর কোম্পানির লোগোর মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করে দেওয়া হয়েছে। ফোনটির নিচের প্যানেলে ইউএসবি পোর্ট এবং ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন থাকবে।
আরও পড়ুন : 48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক্যামেরা ও 4,000 এমএএইচ ব্যাটারীর সঙ্গে লঞ্চ হল Redmi Note 8T
Moto G8 Plus
Moto G8 Plus ফোনটিতে 1080 × 2280 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.3 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির আসপেক্ট রেশিও 19:9 এবং এতে “ইউ” শেপের নচ দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসিঙের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 655 চিপসেট আছে। Moto G8 Plus এ 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ফোটোগ্ৰাফির জন্য Moto G8 Plus এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেটআপে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি ম্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Moto G8 Plus এ 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Moto G8 Plus একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Moto G8 Plus এ 4,000 এমএএইচের ব্যাটারী আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











