লেনোভোর মালিক কোম্পানি মোটোরোলা তাদের ফোল্ডেবল স্মার্টফোন Moto Razr লঞ্চ করে দিয়েছে। Moto Razr ফোনটি লঞ্চের অনেক দিন আগে থেকেই ফোনটি সম্পর্কে একাধিক লিক প্রকাশ পেয়েছে। এবার এই ফোনটি আন্তর্জাতিক স্তরে লঞ্চ করে দেওয়া হয়েছে। কোম্পানি ফোনটি ভারতে লঞ্চের আগেই পেশ করে দিয়েছে।
দাম
Moto Razr ফোনটি কোম্পানি তাদের প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি $1,500 (প্রায় 108,000 টাকা) দামে ইউএসে লঞ্চ করেছে। তবে ভারতে ফোনটি কত টাকা দামে লঞ্চ করা হবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে গ্লোবাল লঞ্চের আগেই মোটোরোলা ইন্ডিয়া তাদের ফেসবুক ও টুইটার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপডেট করেছিল যে Moto Razr ফোনটি ভারতেও লঞ্চ করা হবে। মোটোরোলা ইন্ডিয়ার ফেসবুক ও টুইটার হ্যান্ডেলে এই ফোনের একটি ফোটো শেয়ার করা হয়েছিল, যেখানে ফোনটি আনফোল্ডেড অবস্থায় সাইড ভিউ দেখা গেছিল।
ডিজাইনের দিক থেকে ফোনটি অনেকটা Moto Razr V3i এর মতো হবে। এতে মোটা চিন এবং একটি কবজা দেখা যেতে পারে। ফোটোয় ফোনটির ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন এর ওপরের অংশে দেখা গেছে। এতে একটি ফোল্ডিং ডিসপ্লে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : হোটেল অথবা চেঞ্জিং রুমে লুকানো ক্যামেরা এবং মাইক মোবাইল ফোনের সাহায্যে কিভাবে খুঁজে বের করবেন?
স্পেসিফিকেশন
নতুন Moto Razr ফোনটি ভাঁজ করলে 2.7 ইঞ্চির gOLED ডিসপ্লে পাওয়া যাবে, যার আসপেক্ট রেশিও 4:3 এবং স্ক্রিন রেজলিউশন 600 × 800 পিক্সেল। এছাড়া ফোনটি খুললে 6.2 ইঞ্চির ফোল্ডেবল pOLED ডিসপ্লে পাওয়া যায়। এক্ষেত্রে আসপেক্ট রেশিও হয়ে যায় 21:9 এবং রেজলিউশন 2142 × 876 পিক্সেল।
Moto Razr ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 চিপসেটে রান করে। এর সঙ্গে এতে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট টার্বো চার্জিং সাপোর্টেড 2,150 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। Moto Razr অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে।
আরও পড়ুন : Exclusive : Vivo Y19 এর 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 13,990 টাকা
ফোটোগ্ৰাফির জন্য ফোনটির বাইরের দিকে 16 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং সেলফি ও ভিডিও কলের সময়ও এই সেন্সরই ব্যবহার করা হয়। Moto Razr এ 3.5 এমএম অডিও জ্যাক আছে। এতে ব্লুটুথ ও ইউএসে টাইপ সি পোর্ট আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











