কিছু দিন আগে মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওযেইবোতে নোকিয়া জানায় তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোন নোকিয়া এক্স লঞ্চ করবে আগামী 16ই মে। আন্তর্জাতিক বাজারে ফোনটি নোকিয়া এক্স নোকিয়া এক্স 6 নামে লঞ্চ হবে। কোম্পানির পক্ষ থেকে স্পেসিফিকেশন বা দাম কিছুই জানানো না হলেও ফোনটির একটি ভিডিও দেখানো হয়েছে। ভিডিওতে ফোনের ডিসপ্লে সম্পর্কে কিছু তথ্য জানা যায়।
নোকিয়া এক্সের ভিডিওটি স্লেশলিক তাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করে। 13 সেকেন্ডের ভিডিওতে ফোনটি হাতে ধরে দেখানো হয়েছে। ফোনটির ব্যাক প্যানেল এবং সামনের দিক দেখানো হয়েছে। ফোনের ডিসপ্লেতে 16ই মে তারিখটি লেখা ছিল।
ফোনটির পেছনে ওপর নিচে ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে। তার ঠিক নিচে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর ডিসপ্লেটি বেজল লেস ডিসপ্লে। ফোনের নিচের দিকে অল্প বেজল আছে, এতে নোকিয়া লেখা। ফোনের ডানদিকের প্যানেলে আছে ভলিউম এবং পাওয়ার বাটন।
এলজি লঞ্চ করল আইফোনের মত জি7 থিঙ্ক এবং জি7 থিঙ্ক প্লাস, জানুন ফোনগুলির সবকিছু
লিকস থেকে জানা যায় ফোনটিতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.8 ইঞ্চির ফুলএইচডি+ স্ক্রিন থাকছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অরিও দিয়ে ফোনটি চলবে। নোকিয়া এক্স দুটি মডেলের সঙ্গে লঞ্চ হবে। একটিতে থাকছে 4 জিবি র্যাম ও মিডিয়াটেক হেলিও পি60 এবং অপরটি 6 জিবি র্যাম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন 636 এর সঙ্গে পাওয়া যাবে।
শাওমি “এস” সিরিজের টিজার বেরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ফোন
4 জিবি র্যামে থাকবে 64 জিবি এবং 6 জিবি র্যামে থাকবে 128 জিবি ইন্টারনাল মেমরি। ফোটোগ্রাফির জন্য পাওয়া যাবে 12 মেগাপিক্সেল এবং 13 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা। সম্পূর্ণ স্পেসিফিকেশন পাওয়ার জন্য ফোন লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।









