চীনের স্মার্টফোন কোম্পানি Vivo ভারতে তাদের “ইউ” সিরিজের ফোনের সংখ্যা বাড়াতে চলেছে। কোম্পানি অফিসিয়ালি ঘোষণা করেছে আগামী 22 নভেম্বর Vivo এর এই নতুন স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করা হবে এবং এই ফোনটি Vivo U20 নামে পেশ করা হবে। Vivo U20 ফোনটি এই সিরিজে লঞ্চ করা কোম্পানির আগের স্মার্টফোন Vivo U10 এর আপগ্ৰেডেড ভার্সন হতে চলেছে। Vivo U20 শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে লিস্টেড করে দেওয়া হয়েছে এবং এখান থেকে ফোনটির লুক ও ডিজাইনের সঙ্গে এর স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।
কেমন হবে Vivo U20 এর লুক?
Vivo U20 এর আমাজন লিস্টিং থেকে জানা গেছে এই ফোনটি বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। আমাজনের প্রোডাক্ট পেজে Vivo U20 তে নচ ডিসপ্লে দেখানো হয়েছে এবং এর স্ক্রিনের ওপর দিকে “ভি” শেপের নচ আছে। ফোনটির ডিসপ্লের তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে একটু চওড়া বডি পার্ট আছে। Vivo U20 এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা আছে।
ফোনটির ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক্যাল শেপে ক্যামেরা সেটআপ অবস্থিত। এই ক্যামেরা সেটআপে তিনটি ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি ফ্ল্যাশ লাইট আছে। ক্যামেরা সেটআপের ঠিক নিচে “AI Triple Camera” লেখা আছে। ফোনের ব্যাক প্যানেলে মাঝ বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং নিচের বাঁদিক ঘেঁষে Vivo এর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। Vivo U20 এর ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন এবং বাঁদিকের প্যানেলে সিম স্লট আছে।
5,000 এমএএইচের ব্যাটারী
আমাজনের তৈরি করা প্রোডাক্ট পেজে বলা হয়েছে Vivo U20 ফোনটি 5,000 এমএএইচের শক্তিশালী ব্যাটারীর সঙ্গে লঞ্চ করা হবে। আরও বলা হয়েছে যে এই স্মার্টফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Vivo U20 ফোনটি একবার ফুল চার্জ করলে এই ফোনটি 273 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম, 21 ঘন্টা ইন্স্টাগ্ৰাম অ্যাকসেস, 17 ঘন্টা ফেসবুক এবং 11 ঘন্টা ইউটিউব অ্যাকসেস দিতে সক্ষম।
Vivo U20 স্পেসিফিকেশন
আমাজনের লিস্টিঙে বলা হয়েছে Vivo U20 ফোনটি ভারতে 6 জিবি র্যামের সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনটি UFS 2.1 স্টোরেজ ক্ষমতাসম্পন্ন হবে। প্রসেসিঙের জন্য Vivo U20 তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 চিপসেট দেখা যাবে। আশা করা হচ্ছে ভারতীয় মার্কেটে Vivo U20 ফোনটি একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।
আরও পড়ুন : সার্ভিস সেন্টারে ফোন জমা দেওয়ার আগে অবশ্যই যা করবেন, নয়তো দিতে হতে পারে বড় খেসারত
Vivo U10
এই সিরিজের আগের স্মার্টফোন Vivo U10 ভারতে তিনটি ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনটির বেস ভেরিয়েন্টে 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা 8,990 টাকা দামে সেল করা হচ্ছে। ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 9,990 টাকা দামে বেচা হয় যা 3 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরিযুক্ত। একইভাবে Vivo U10 এর সবচেয়ে বড় ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই ভেরিয়েন্টটি 10,990 টাকা দামে বিক্রি করা হয়।
Vivo U10 এ ওয়াটারড্রপ নচের সঙ্গে 6.35 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। Vivo U10 এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে এতে 2 মেগাপিক্সেলের তৃতীয় Tertiary সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনেও 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছিল।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











