OPPO ভারতে তাদের “এফ” সিরিজের দৌলতে অনেক বড় সংখ্যক ফ্যান ফলোয়িং বানিয়ে ফেলেছে। মিড রেঞ্জের অন্তর্গত এই স্মার্টফোন সিরিজের স্মার্টফোন শুধুমাত্র যে লুক ও ডিজাইনের দিক থেকে অনবদ্য তা কিন্তু নয়। স্পেসিফিকেশনের দিক থেকেও এই সিরিজের ফোনগুলি অতুলনীয়। এই সিরিজে এর আগে OPPO F11 ও OPPO F11 Pro লঞ্চ করা হয়েছিল। এই দুটি স্মার্টফোনই যথেষ্ট সফলতা লাভ করে। কিন্তু এরপর খবর আসতে থাকে কোম্পানি তাদের “এফ” সিরিজ বন্ধ করে দেবে। কিন্তু আমরা এক্সক্লুসিভ খবর পেয়েছি কোম্পানি তাদের “এফ” সিরিজের নতুন ডিভাইসে কাজ শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি এই সিরিজের আগামী স্মার্টফোন OPPO F15 নামে লঞ্চ হতে চলেছে।
আরও পড়ুন : Exclusive: Jio আনতে পারে Jio Phone Lite, দাম হবে 400 টাকারও কম – সোর্স
আমরা OPPO এর একটি টিজার ইমেজ পেয়েছি যার থেকে কোম্পানির আগামী স্মার্টফোন সম্পর্কে জানা গেছে। আবার এক সোর্স থেকে আমরা জানতে পেরেছি কোম্পানি তাদের “এফ” সিরিজের আগামী স্মার্টফোন পুরোপুরি প্রস্তুত করে ফেলেছে এবং এই ফোনটি OPPO F15 নামে লঞ্চ করা হবে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে OPPO F15 আগামী জানুয়ারি মাসে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি আমাদের পাওয়া ফোটোয় স্পষ্ট বলা হয়েছে, The Next OPPO F Series Is Coming.
OPPO F15
OPPO F15 এর ফোটো থেকে ফোনটির ডিজাইন সম্পর্কেও জানা গেছে। এই ফোনটি বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। একদিকে যেমন OPPO F15 এ “ইউ” শেপের ওয়াটারড্রপ নচ দেওয়া হবে। তেমনই আবার OPPO F15 Pro এর ক্ষেত্রে পপ আপ ক্যামেরা দেখা যাবে। প্রসঙ্গত জানিয়ে রাখি কোম্পানির এফ সিরিজের বিগত শেষ স্মার্টফোনেও পপ আপ ক্যামেরা দেখা গিয়েছিল। OPPO F15 এর ফোটোয় ফোনটির বাঁদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও ডানদিকের প্যানেলে সিম স্লটের সঙ্গে পাওয়ার বাটন দেখা গেছে। আশা করা হচ্ছে এই ফোনে পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা OPPO F15 ফোনটি কোম্পানির পক্ষ থেকে Reno সিরিজের ডিজাইনের মতো করে পেশ করা হতে পারে। অর্থাৎ ফোনটির ব্যাক প্যানেল OPPO Reno ফোনের মতো হবে। OPPO F15 এর ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে যা ফোনের ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে অবস্থিত হবে।
আরও পড়ুন : ওপেন সেলে বিক্রি হবে Redmi Note 8 Pro, Redmi Note 8 এবং Redmi 8
OPPO F11
কোম্পানি তাদের OPPO F11 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে আছে। এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.0 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এনএম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে মালী জি72 এমপি3 জিপিইউ দেওয়া হয়েছে।
OPPO F11 এবং OPPO F11 Pro দুটি মডেলেই ডুয়েল লেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেল 6পি লেন্স প্রাইমারি ক্যামেরা সেন্সর হিসেবে দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর আছে। OPPO F11 এর রেয়ার ক্যামেরা সেটআপ লো লাইট ফোটোগ্ৰাফির ক্ষেত্রেও অসাধারণ রেজাল্ট দিতে সক্ষম। একইভাবে সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা আছে।
আরও পড়ুন : Exclusive : বন্ধ হচ্ছে না JioPhone এর প্রস্তুতি, আরও 15 লক্ষ অর্ডার দিল কোম্পানি
ভারতে OPPO F11 ফোনটি 4 জিবি র্যামের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। OPPO F11 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন যা সব ধরনের বেসিক কানেক্টিভিটি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য OPPO F11 এ VOOC Flash Charge 3.0 টেকনিকযুক্ত 4,020 এমএএইচের ব্যাটারী আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











