লঞ্চ হল 6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ সস্তা 5G স্মার্টফোন iQOO Z11 Lite, জেনে নিন দাম

গত 24 জুলাই আইকু ভারতের বাজারে তাদের সস্তা স্মার্টফোন iQOO Z11 Lite 5G লঞ্চ করেছিল। এই ফোনটিতে 6500mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছিল। বর্তমানে এই ফোনটি 19,999 টাকা প্রাথমিক দামে সেল করা হচ্ছে। তবে এবার কোম্পানি তাদের ফ্যানদের খুশি করে এই ফোনটির একটি নতুন সস্তা ভেরিয়েন্ট পেশ করেছে। iQOO Z11 Lite 5G ফনের এই নতুন 64GB স্টোরেজ মডেলের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

iQOO Z11 Lite 5G ফোনের দাম

কোম্পানি তাদের iQOO Z11 Lite 5G ফোনের নতুন ভেরিয়েন্টে 4GB RAM ও 64GB Storage যোগ করেছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 17,499 টাকা। শপিং সাইট আমাজনে অফারে এই ফোনটি মাত্র 15,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এছাড়াও এই ফোনের 4GB RAM + 128GB Storage মডেল আগে থেকেই 19,999 টাকা দামে সেল করা হয়।

iQOO Z11 Lite 5G ফোনের 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট 22,499 টাকা এবং 6GB RAM + 256GB Storage মডেল 26,499 টাকা দামে সেল করা হয়। শপিং সাইট আমাজনে এই ফোনটি Midnight Blue এবং Solar Flame কালার অপশনে সেল করা হয়।

iQOO Z11 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

iQOO Z11 Lite 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে Greasy Hand এবং Wet Hand ফিচার যোগ করা হয়েছে, ফলে ফোনটি ভেজা ও পিচ্ছিল হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।

এই ফোনটি Android 16 বেস্ড Origin OS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য iQOO Z11 Lite 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। 5,74,553 AnTuTu score পেয়েছে।

iQOO Z11 Lite 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT505C সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য iQOO Z11 Lite 5G ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 5 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনের মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

iQOO Z11 Lite 5G ফোনে SGS সার্টিফাইড মিলিটারি গ্ৰেড বডি রয়েছে, ফলে ফোনটি উঁচু থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এর পাশাপাশি জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে Dynamic Light যোগ করা হয়েছে, যা নোটিফিকেশন এলে চারটি আলাদা আলাদা রঙে জ্বলে ওঠে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here