Home খবর প্ল‍্যানের দাম বাড়ালো Airtel, জেনে নিন বিস্তারিত তথ্য

প্ল‍্যানের দাম বাড়ালো Airtel, জেনে নিন বিস্তারিত তথ্য

টেলিকম ইউজাররা এত দিন যে সস্তা প্ল‍্যান উপভোগ করতেন সেই সুখের দিন এবার শেষ হতে চলেছে। জিও থেকে শুরু করে ভোডাফোন আইডিয়া এমনকি এয়ারটেল গ্ৰাহকদের‌ও পকেটে অতিরিক্ত বোঝ চাপতে চলেছে। ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল প্রিপেইড মোবাইল পরিষেবার দাম 50 শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। কোম্পানিগুলি গতকাল অর্থাৎ রবিবার বিভিন্ন ঘোষণার মাধ্যমে তাদের প্ল‍্যানের নতুন দাম সম্পর্কে জানিয়েছে। চলুন জেনে নেওয়া যাক এয়ারটেলের প্ল‍্যানের নতুন দাম সম্পর্কে।

আরও পড়ুন : ফিরে এল BSNL এর এই অসাধারণ প্ল‍্যান, পাওয়া যাবে প্রতিদিন 3 জিবি ডেটা

সবার আগে কথা বলব কোম্পানির দুই দিন ভ‍্যালিডিটিযুক্ত প্ল‍্যানের নতুন দাম ও বেনিফিট সম্পর্কে। কোম্পানি 19 টাকা দামের প্ল‍্যানের দাম বাড়ায়নি। এই প্ল‍্যানের দাম এখনও 19 টাকাই আছে এবং এই প্ল‍্যানটি রিচার্জ করলে প্রতিদিন 100টি করে এস‌এম‌এস, আনলিমিটেড কল ও 150 এমবি ডেটা পাওয়া যাচ্ছে।

এছাড়া 28 দিন ভ‍্যালিডিটির প্ল‍্যানের মধ্যে কোম্পানি 35 টাকার প্ল‍্যানটির দাম বাড়িয়ে 49 টাকা করে দিয়েছে। তবে এই প্ল‍্যানে এখন 38.52 টাকা টকটাইম পাওয়া যাবে। এর সঙ্গে 100 এমবি ডেটাও পাওয়া যাবে। আবার 65 টাকার প্ল‍্যানটি উপভোগ করতে হলে এখন 79 টাকা দাম দিতে হবে, যার ফলে 63.95 টাকা টকটাইম ও 200 এমবি ডেটা দেওয়া হবে। এর সঙ্গে কোম্পানির 128 টাকার প্ল‍্যানটির জন্য 3 ডিসেম্বরের পর থেকে 148 টাকা দিতে হবে। এই প্ল‍্যানে আনলিমিটেড কল, 300 এস‌এম‌এস, 2 জিবি ডেটা এবং এয়ারটেল এক্সট্রিম, উইংক ও হ‍্যালো টিউন উপভোগ করা যাবে।

আরও পড়ুন : গীকবেঞ্চে লিস্টেড হল Samsung এর দুর্দান্ত ফোন Galaxy Note 10 Lite, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

169/199 টাকা দামের প্ল‍্যানের জন্য ইউজারদের এখন 248 টাকা দিতে হবে। এই প্ল‍্যানে ইউজারদের আনলিমিটেড কল, প্রতিদিন 100টি এস‌এম‌এস ও 1,5 জিবি করে ডেটা দেওয়া হবে। 28 দিন ভ‍্যালিডিটিযুক্ত 249 টাকা দামের প্ল‍্যানের জন্য গ্ৰাহকদের 3 তারিখের পর থেকে 298 টাকার দাম মেটাতে হবে। এই প্ল‍্যানে প্রতিদিন আনলিমিটেড কল, 100টি করে এস‌এম‌এস ও 2 জিবি করে ডেটা দেওয়া হবে।

এছাড়া কোম্পানির 82 দিন ভ‍্যালিডিটিওয়ালা প্ল‍্যানের দাম প্রায় 33,48 শতাংশ বেড়ে গেছে।এই প্ল‍্যানের দাম এখন 399/448 টাকা থেকে বাড়িয়ে 598 টাকা এবং 499/558 টাকা দামের প্ল‍্যানের দাম বাড়িয়ে 698 টাকা করে দেওয়া হয়েছে। তবে প্ল‍্যানদুটির ভ‍্যালিডিটি 82 দিনের বদলে 84 দিন হয়ে গেছে। 598 টাকা দামের প্ল‍্যানে ইউজাররা আনলিমিটেড কল, প্রতিদিন 100টি করে এস‌ঐম‌এস ও 1 জিবি করে ডেটা পাবেন। এক‌ইভাবে 698 টাকা দামের প্ল্যানে আনলিমিটেড কলের সঙ্গে প্রতিদিন 100টা করে এস‌এম‌এস ও 2 জিবি করে ডেটা দেওয়া হবে। 

আরও পড়ুন : ভারতে 5 ডিসেম্বর লঞ্চ হবে Nokia Smart TV

কোম্পানি তাদের বার্ষিক প্ল‍্যানের দাম 41.14 শতাংশ বাড়িয়েছে। এয়ারটেলের 1,699 টাকা দামের প্ল‍্যানটির দাম 2,398 টাকা হয়ে গেছে। অন‍্যদিকে কোম্পানির সীমিত ডেটাওয়ালা বার্ষিক প্ল‍্যান 3 তারিখ থেকে 998 টাকার বদলে 1,498 টাকা দিয়ে রিচার্জ করতে হবে। 

স্মার্ট প‍্যাক

35 টাকা দামের প্ল‍্যানটির দাম বাড়ার আগে এই প্ল‍্যানে 26.66 টাকা টকটাইম ও 100 এমবি ডেটা পাওয়া যেত। এখন এই প্ল‍্যানটির দাম 49 টাকা হয়ে গেছে। এখন এই প্ল‍্যানে 38.53 টাকা টকটাইম ও 100 এমবি ডেটা পাওয়া যাবে। এক‌ইভাবে 65 টাকা দামের প্ল‍্যানটি এখন 79 টাকা দাম দিয়ে কিনতে হবে। দাম বাড়ানোর পর এই প্ল‍্যানে 28 দিন ভ‍্যালিডিটিসহ 63.95 টাকা টকটাইম ও 200 এমবি ডেটা দেওয়া হবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন