টেলিকম কোম্পানি Airtel দীর্ঘদিন ধরে তাদের পুরোনো প্ল্যানে পরিবর্তন ঘটিয়ে গ্ৰাহক আকর্ষণ করার চেষ্টা করে চলেছে। এই উদ্দেশ্য নিয়ে এবার কোম্পানি তাদের 65 টাকার প্রিপেইড প্ল্যানে পরিবর্তন ঘটালো। পরিবর্তনের পর এবার সাবস্ক্রাইবাররা দ্বিগুণ ডেটা উপভোগ করতে পারবেন।
জানিয়ে রাখি গত বছর কোম্পানি তাদের 65 টাকার প্রিপেইড প্ল্যানটি একটি স্মার্ট রিচার্জ হিসেবে লঞ্চ করেছিল। কোম্পানি তাদের টকটাইম প্ল্যান তুলে নেওয়ার পর বেশ কিছু স্মার্ট রিচার্জ প্ল্যান পেশ করেছিল, এটি সেগুলির মধ্যে একটি। এটুকুই নয়, এই স্মার্ট রিচার্জে ভয়েস কলিংসহ আরও কিছু সুবিধা পাওয়া যাবে।
কোম্পানির রিভাইস করা 65 টাকা দামের প্রিপেইড প্ল্যানে এখন ইউজাররা ডবল টকটাইম পাবেন। আগে এই রিচার্জে ইউজারদের 65 টাকা টকটাইম দেওয়া হত, কিন্তু এখন এই রিচার্জ করলে 130 টাকা টকটাইম পাবেন। এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে টকটাইম ছাড়া ইউজারদের 200 এমবি করে ডেটাও দেওয়া হবে।
Vodafone নিয়ে এলো 45 টাকা দামের অল রাউন্ডার প্রিপেইড প্যাক, 28 দিনের জন্য পাওয়া যাবে অনেক লাভ
Airtel তাদের এই রিভাইস করা প্রিপেইড প্ল্যানটি দেশের কয়েকটি সার্কেলেই কার্যকর করেছে। আসাম, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, রাজস্থান, পূর্ব এবং পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তর পূর্বের কিছু অঞ্চল এবং ওড়িশা এইসব সার্কেলের অন্তর্ভুক্ত।

এছাড়া দেশের অন্যান্য সার্কেলে যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কোলকাতা, দিল্লি-এনসিআর, চেন্নাই, মুম্বাই এবং আরও কিছু অন্যান্য সার্কেলে এই প্রিপেইড প্ল্যানে আগের মতোই সব সুবিধা পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










