Home খবর Airtel পেশ করলো দুর্দান্ত প্ল‍্যান, মাত্র 150 টাকার কম দামে পাওয়া যাবে 3 জিবি ডেটা

Airtel পেশ করলো দুর্দান্ত প্ল‍্যান, মাত্র 150 টাকার কম দামে পাওয়া যাবে 3 জিবি ডেটা

টেলিকম সেক্টরে সব কোম্পানি সস্তা রিচার্জ ও ট‍্যারিফ প্ল‍্যান পেশ করছে। আবার অপরদিকে ইউজারদের যত বেশি সম্ভব ইন্টারনেট ডেটা দেওয়ার প্রতিযোগিতাও চলছে। এবার Airtel গ্রাহক আকর্ষণ করার জন্য এবং প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলিকে টক্কর দিতে একটি নতুন প্ল‍্যান নিয়ে এসেছে। এই নতুন প্ল‍্যানের দাম 148 টাকা।

কোথায় পাবেন পুরোনো ফোনের জন্য সবচেয়ে বেশি দাম? জেনে নিন কিভাবে বেচবেন

এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে 3 জিবি ডেটা পাওয়া যাবে। এই রিচার্জটি “স্পেশাল রিচার্জ-এসটিডি কম্বো” ক‍্যাটাগরির মধ্যে পেশ করা হয়েছে। এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যাবে। এর সঙ্গে এয়ারটেল টিভি ও উইংক মিউজিকের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

এই প্ল‍্যানটি কোম্পানির ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। আপাতত এই প্ল‍্যানটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার সঙ্গে সঙ্গে কর্ণাটক সার্কেলের জনগণ উপভোগ করতে পারবেন। এছাড়াও অন‍্যান‍্য রাজ‍্যের জন‍্য‌ও খুব তাড়াতাড়ি প্ল‍্যানটি পেশ করা হবে।

6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হলো 48 মেগাপিক্সেল ক‍্যামেরা ও 4,020 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Oppo F11

কিছু দিন আগে Airtel তাদের 1,699 টাকার লং টার্ম প্রিপেইড প্ল‍্যানে পরিবর্তন ঘটিয়েছে। বর্তমানে কোম্পানি এই প্ল‍্যান রিচার্জ করলে ইউজারদের প্রতিদিন 1.4 জিবি ডেটা অফার করছে। আগে এই প্ল‍্যানে প্রতিদিন 1 জিবি ডেটা পাওয়া যেতো। Airtel এর এই লং টার্ম প্ল‍্যানের ভ‍্যালিডিটি 365 দিন। এই প্ল‍্যানে ইউজারদের আনলিমিটেড ভয়েস কল ও রোমিঙের সঙ্গে সঙ্গে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস‌ও দেওয়া হয়।

এই প্ল‍্যানটি সরাসরি রিলায়েন্স জিওর 149 টাকার প্ল‍্যানকে টক্কর দেবে। এই প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 1.5 জিবি ডেটার সঙ্গে Airtel এর 148 টাকার প্ল‍্যানের মতো আনলিমিটেড কল ও এস‌এম‌এস দেওয়া হয়। এছাড়াও জিও অ্যাপস যেমন জিও টিভি ও জিও সিনেমার সাবস্ক্রিপশন পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন