Home খবর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে লঞ্চ হতে পারে OnePlus 13T/13 Mini, থাকতে পারে Snapdragon 8 Elite চিপসেট

সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে লঞ্চ হতে পারে OnePlus 13T/13 Mini, থাকতে পারে Snapdragon 8 Elite চিপসেট

এই বছর শুরুতেই OnePlus 13T/13 Mini ফোনের সম্পর্কে বেশ কিছু গুজব এবং লিক প্রকাশ্যে এসেছিল। বর্তমানে এখনও পর্যন্ত ফোনের নাম জানা যায়নি, তবে এর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার স্পেসিফিকেশন লিক হয়েছে। এবার সম্প্রতি লিকের মাধ্যমে আপকামিং ফোনের ডিজাইন, দাম এবং সম্ভাব্য লঞ্চ ডেট সম্পর্কে জানা গেছে।

OnePlus 13T এর ডিজাইন

OnePlus 13T এর সম্ভাব্য স্পেসিফিকেশন, দাম এবং লঞ্চ টাইমলাইন

চীনের ওয়েইবোতে টিপস্টার স্মার্ট পিকাচুর শেয়ার করা পোস্ট অনুযায়ী ওয়ানপ্লাস 13টি/13 মিনি ফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 3 এলিট চিপসেট সহ লো বাজেট রেঞ্জে স্মার্টফোন হবে।

মে মাসের দিকে বা 2025 সালের দ্বিতীয় কোয়ার্টারে ওয়ানপ্লাস 13T/13 মিনি ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। যদি আপকামিং ফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 3 এলিট চিপসেট সহ সবচেয়ে কম দামে পেশ করা হয়, তবে এই ফোনের দাম সম্প্রতি লঞ্চ হওয়া Realme GT 7 Pro রেসিং এডিশনের মতো হবে। এই ফোনটি CNY 3,099 অর্থাৎ প্রায় 37,000 টাকা দামে পেশ করা হয়েছে।

2022 সালের অগাস্ট মাসে T সিরিজের অধীনে পেশ হওয়া ওয়ানপ্লাস 10T শেষ মডেল ছিল। এই ফোনটি 49,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।