Home খবর Dimensity 9400+ চিপ, 6.83 স্ক্রিন সহ আসতে পারে OnePlus Ace 5S, লিক হল ডিটেইলস

Dimensity 9400+ চিপ, 6.83 স্ক্রিন সহ আসতে পারে OnePlus Ace 5S, লিক হল ডিটেইলস

ওয়ানপ্লাসের আপকামিং OnePlus Ace 5S ফোনটি OnePlus Ace 5 ফোনের লো ভেরিয়েন্ট এবং OnePlus Ace 3V ফোনের সাক্সেসার হতে পারে বলে আশা করা হচ্ছে। গত বছরের শেষের দিকে OnePlus Ace 5 Series লঞ্চ করা হয়েছিল, তবে 2025 সালের এপ্রিল বা মে মাসের মধ্যে মিড রেঞ্জে OnePlus Ace 5S ফোনটি পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটি লঞ্চের বেশ কিছুটা সময় বাঁকি রয়েছে, এর আগেই Ace 5S ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

OnePlus Ace 5S এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার Digital Chat Station (DCS) এর পক্ষ থেকে ফোনের নাম জানানো হয়নি, তবে আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী এটি OnePlus Ace 5S ফোন হতে পারে বলে মনে করা হচ্ছে।

আপকামিং OnePlus Ace 5S ফোনের সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।