আমাজনে ভারতের স্বাধীনতা দিবসের জন্য Amazon Great Freedom Festival Sale 2022 লাইভ হয়ে গেছে। এই সেলে আমাজনে স্মার্টফোন, গ্যাজেট, স্মার্ট টিভি এবং অন্যান্য প্রোডাক্টে অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যাবে। আপনিও নিজের জন্য স্মার্টওয়াচ অথবা ফিটনেস ব্যান্ড কেনার পরিকল্পনা করে থাকেন, সেই জন্য এই আর্টিকেলে আমাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিবেল সেলে উপস্থিত স্মার্টওয়াচ এবং ফিটনেস ট্র্যাকারের অসাধারণ ডিসকাউন্ট সম্পর্কে ডিটেইলসে জানানো হবে। এই আর্টিকেলে স্মার্টওয়াচ এবং স্মার্ট ফিটনেস ব্যান্ডের বেস্ট ডিলের লিস্ট শেয়ার করা হয়েছে।
Amazon Great Freedom Festival Sale 2022 : Best Smartwatch Deal
boAt Watch Xtend Pro
Boat Xtend Pro স্মার্টওয়াচটিকে আমাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিব সেলে ডিসকাউন্ট দামে কেনা যেতে পারে। বোটের এই স্মার্টওয়াচে 1.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াচে 700-এর বেশি অ্যাক্টিভ মোড দেওয়া হয়েছে। এর সাথেই এই স্মার্টওয়াচটি Boat ASAP চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ওয়াচে 100-এর বেশি ওয়াচ ফেস দেওয়া হয়েছে। এর সাথেই কোম্পানির দাবি, যে এই ওয়াচটি ফুল চার্জে প্রায় দশ দিনের ব্যাকআপ প্রদান করতে সক্ষম। এই ওয়াচটিকে IP68 ওয়াটার রেজিস্টেন্ঠ, ব্লুটুথ কলিং, ভয়েস অ্যাসিস্টেন্ট এবং মেটালিক ফ্রেমের সাথে পেশ করা হয়েছে।
প্রাইস – 9,799 টাকা
ডিল প্রাইস – 3,498 টাকা
Xiaomi Mi Smart Band 6
Amazfit GTS 4 Mini স্মার্টওয়াচটিকে মেটালিক মিডিল ফ্রেমের সাথে পেশ করা হয়েছে। এই ওয়াচে 1.65-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। Amazfit GTS 4 Mini ওয়াচটি 120-এর বেশি স্পোর্টস মোড সাপোর্ট করে, এটি অটোমেটিক্যালি সাতটি স্পোর্টস মুভমেন্ট রেকগনাইজ করে। এই ওয়াচে বহু হেল্থ ফিচার দেওয়া হয়েছে। আমেজফিট ফিটনেস ট্র্যাকারটি প্রিমিয়াম ব্যান্ড হিসেবে পরিচিত।
প্রাইস – 10,999 টাকা
ডিল প্রাইস – 6,998 টাকা
Honor Watch GS 3 Smartwatch
Honor Watch GS 3 স্মার্টওয়াচে 1.43-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। অনারের এই ওয়াচে 4GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ওয়াচটি মাইক্রোফোন এবং স্পীকার সাপোর্ট করে। এর সাথেই এই ওয়াচে হার্ট রেট মনিটর এবং SpO2 মনিটর দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, যে এই ওয়াচটি ফুল চার্জে 14 দিনের ব্যাকআপ প্রদান করে। এর সাথেই ওয়াচটি পাঁচ মিনিটের চার্জে সারাদিনের ব্যাকআপ প্রদান করে।
প্রাইস – 18,999 টাকা
ডিল প্রাইস – 10,999 টাকা
pTron Force X10e Smartwatch
Ptron-এর বাজেট ফ্রেন্ডলি স্মার্টওয়াচ pTron Force X10e ওয়াচটিকে সস্তায় কেনা যেতে পারে। এই ওয়াচে 1.7-ইঞ্চির বড়ো HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াচে হার্ট রেট ফ্রেম, ব্লাড অক্সিজেন, ক্যালোরি, হার্ট রাতে ট মনিটর দেওয়া হয়েছে। এই স্মার্টওয়াচে 7টি অ্যাক্টিভ ফিটনেস মোড দেওয়া হয়েছে। এই ওয়াচে 250mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, এই ব্যাটারিটিকে ফুল চার্জ করলে 12 দিন পর্যন্ত ব্যাকআপ প্রদান করে।
প্রাইস – 3,499 টাকা
ডিল প্রাইস – 1,298 টাকা
Noise Evolve 2 Play
Noise Evolve 2 Play স্মার্টওয়াচে 1.2-ইঞ্চির AMOLED রাউন্ড ডিসপ্লে দেওয়া হয়েছে, ডিসপ্লেটি অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করে। এর সাথেই এই ওয়াচে দুটি ফিজিক্যাল বাটনও দেওয়া হয়েছে। এই ওয়াচে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার সহ 100-এর বেশি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। এই ওয়াচটি হিন্দি ভাষাও সাপোর্ট করে। এই ওয়াচে কুইক রিপ্লাই, মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোলের সাপোর্ট দেওয়া হয়েছে। এই ওয়াচে 300mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, এই ব্যাটারিটি ফুল চার্জে 10 দিনের ব্যাকআপ প্রদান করে।
প্রাইস – 5,999 টাকা
ডিল প্রাইস – 2,998 টাকা
ZEBRONICS Iconic
Zebronics-এর স্মার্টওয়াচটিকে Iconic মেটাল ফ্রেম সহ AMOLED ডিসপ্লের সাথে পেশ করা হয়েছে। এই ওয়াচটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করে। Zebronics Iconic স্মার্টওয়াচে রিয়েল টাইম ব্লাড প্রেশার মনিটর, অক্সিজেন স্যাচুরেশন (SpO2) এবং হার্ট রেট মনিটারিং ফিচার দেওয়া হয়েছে। এই ওয়াচে পেডোমিটার, ক্যালোরি কাউন্টার, ডিস্টেন্স ট্র্যাকার, স্লিপ মনিটর, সেডেন্টারি রিমাইন্ডার এবং মেডেটিভ ব্রিথিং ফিচার দেওয়া হয়েছে।
প্রাইস – 9,999 টাকা
ডিল প্রাইস – 3,499 টাকা
HONOR Band 6
Honor Band 6-ব্যান্ডে 1.47-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। Honor Band 6-এ অল ডে হার্ট রেট মনিটর, SpO2 মনিটারিং এবং স্লিপ ট্র্যাকিং ফিচার দেওয়া হয়েছে। অনারের দাবি, যে এই ব্যান্ডটি মাত্র দশ মিনিট চার্জ করলে এটি 3 দিনের ব্যাটারি ব্যাকআপ প্রদান করে। ফুল চার্জে এই ব্যান্ডটি 14 দিনের ব্যাকআপ প্রদান করে। এই ব্যান্ডে 10টির বেশি ওয়ার্কআউট মোড, Bluetooth 5.0, এক্সেলেরোমিটার, জায়রোস্কোপস অপ্টিকাল হার্ট রেট সেন্সর দেওয়া হয়েছে।
প্রাইস – 5,999 টাকা
ডিল প্রাইস – 2498 টাকা
Crossbeats Ignite Grande
Crossbeats Ignite Grande স্মার্টওয়াচে 1.75-ইঞ্চির Ultra-HD LTPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াচে বহু হেল্থ এবং ফিটনেস ট্র্যাকার ফিচার যেমন― ব্লাড প্রেশার ট্র্যাকার, হার্ট রেট মনিটর এবং SpO2 ট্র্যাকার দেওয়া হয়েছে। Crossbeats Ignite Grande-তে Realtek 8763 চিপসেট এবং ইন-বিল্ট স্পীকার এবং মাইক্রোফোন দেওয়া হয়েছে। এই স্মার্টওয়াচটি ফুল চার্জে সাত দিন পর্যন্ত ব্যাকআপ প্রদান করে।
প্রাইস – 9,999 টাকা
ডিল প্রাইস – 3,499 টাকা
Amazfit GTR 2e Smart Watch
Amazfit GTR 2e স্মার্টওয়াচে 1.39-ইঞ্চির সার্কুলার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টওয়াচের ডিসপ্লেটিকে 2.5D গ্লাস এবং অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিঙের সাথে পেশ করা হয়েছে। আমেজফিটের এই ওয়াচে 471mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, এই ব্যাটারিটি ফুল চার্জে প্রায় 24 দিনের ব্যাকআপ প্রদান করে।
প্রাইস – 14,999 টাকা
ডিল প্রাইস – 6,999 টাকা
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
