কয়েক ঘন্টার মধ্যে‌ই শুরু হতে চলেছে Amazon Prime Day সেল, স্মার্টফোন থেকে শুরু করে টিভি সবকিছুই পাওয়া যাবে সস্তায়

Amazon Prime Day Sale 2022 শুরু হতে আর কয়েক ঘন্টা‌ই বাকি। আমাজনের এই সেল প্রাইম মেম্বারদের জন্য আয়োজিত করা হয়েছে, এই সেলে বায়াররা বহু অফার এবং ব‍্যাঙ্ক ডিসকাউন্ট পাবে। এই সেল চলাকালীন স্মার্টফোন, ল‍্যাপটপ, স্মারৃট‌ওয়াচ, হেডফোন, ইলেকট্রনিক আইটেম সহ হোম এন্ড কিচেন অ্যাপ্লায়েন্স, জামা কাপড় এবং আমাজনে উপস্থিত সমস্ত প্রোডাক্টে অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যাবে। এই সেল চলাকালীন শুধুমাত্র ডিসকাউন্ট না, বরং নো-কস্ট ইএম‌আই সহ এক্সচেঞ্জ অফার‌ও পাওয়া যাবে। এর সাথেই আমাজনের পক্ষ থেকে কূপন ডিসকাউন্ট, ব‍্যাঙ্ক ডিসকাউন্ট‌ও প্রদান করা হচ্ছে। Amazon Prime Day Sake আজ রাত 12টা অর্থাৎ 23 জুলাই থেকে শুরু হবে এবং 24 জুলাই পর্যন্ত চলবে। এই আর্টিকেলে Amazon-এর সেলে উপলব্ধ হতে চলখ কিছু ডিসকাউন্টের সম্পর্কে তথ্য জানানো হবে।

মোবাইল এবং অ্যাক্সেসারিজে পাওয়া যাবে 40 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট

Amazon Prime Day Sale 2022 চলাকালীন লেটেস্ট স্মার্টফোন এবং অ্যাক্সেসারিজে 40 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এই সেলের সময় লেটেস্ট iPhone 13 ফোনটিকে‌ও সস্তায় কেনার সুযোগ পাওয়া যাবে। সম্ভবত এই ফোনটিকে সেলে 69,999 টাকা দামে কেনা যেতে পারে। এর সাথেই লেটেস্ট মিড রেঞ্জ স্মার্টফোনে‌ও দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনটিকে এখন সবচেয়ে সস্তায় কেনার সুযোগ‌ও পাওয়া যাবে। আবার, Xiaomi 11T Pro 5G এবং Samsung Galaxy M33 5G ফোনটিকে‌ও এখন সবচেয়ে কম দামে কেনা যাবে। এর সাথেই iQOO Neo 6 5G, Redmi Note 11, Realme Narzo 50A এবং অন‍্যান‍্য স্মার্টফোনে‌ও অসাধারণ ডিসকাউন্ট প্রদান করা হবে।

Amazon Prime Day Sale 2022 চলাকালীন কূপন ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার এবং ডিসকাউন্ট সহ ICICI এবং SBI ব‍্যাঙ্কের কার্ডে ক‍্যাশব‍্যাক‌ও প্রদান করা হবে। এই ব‍্যাঙ্ক গুলির ক্রেডিট এবং ডেভিড কার্ডের পেমেন্টে 10 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এর সাথেই আমাজন ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট‌ও প্রদান করবে। স্মার্টফোনে‌র সাথে মোবাইল অ্যাক্সেসারিজ যেমন পাওয়ার ব‍্যাঙ্ক, হেডফোন, কেস এবং কভার, ইউএসবি কেবল এবং স্ক্রিন প্রোটেক্টারও আমাজন প্রাইম ডে সেলে ডিসকাউন্ট দামে কেনা যেতে পারে।

ল‍্যাপটপে‌ও পাওয়া যাবে 40 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট

Amazon Prime Sale 2022 চলাকালীন ল‍্যাপটপে‌ও স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যাবে। ল‍্যাপটপের পপুলার ব্র‍্যান্ড, যেমন- HP, LG, Asus, Lenovo এবং অন‍্যান‍্য ব্র‍্যান্ডের ল‍্যাপটপ সস্তায় কেনা যেতে পারে। আমাজনের সেলে পপুলার এবং ফিচারপ‍্যাক 2 ইন ওয়ান কন্ভার্টেবেল Lenovo Yoga 7 ল‍্যাপটপটিকেও সেলে কেনা যেতে পারে।

ট‍্যাবলেটেও পাওয়া যাবে অসাধারণ ডিসকাউন্ট

Amazon Prime Day Sale 2022 সেলে ট‍্যাবলেটেও অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যাবে। Samsung Galaxy Tab S7 FE প্রাইম ডে চলাকালীন স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যাবে। এর সাথেই Apple-এর iPad-ও ডিসকাউন্ট রেটে পাওয়া যাবে।

হেডফোনে পাওয়া যাবে 75 শতাংশ ডিসকাউন্ট

Amazon-এর প্রাইম মেম্বাররা এক্সক্লুসিভ সেলে অডিও প্রোডাক্টে অসাধারণ ডিসকাউন্ট পাবে। Prime Day Sale 2022 চলাকালীন TWS ইয়ারফোন, ব্লুটুথ হেডফোন এবং নেকব‍্যান্ড সহ অন‍্যান‍্য ইয়ারফোনে 75 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। সেলের সময়ে Samsung, Sony, Bose, boAt-এর মতো পপুলার ব্র‍্যি নিজের প্রোডাক্ট সস্তায় বিক্রি করবে।

আমাজনের ডিভাইসে 55 শতাংশের ডিসকাউন্ট পাওয়া যাবে

Amazon-এর এই সেলে কোম্পানি নিজের প্রোডাক্ট, যেমন- Amazon Echo, Fire TV, Amazon Kindle, ইয়ারবাডস এবং অন্যান্য ডিভাইসেও অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যাবে। Amazon Prime Day সেলের বেস্ট অফারের কথা বলা হলে Echo Dot + Smart Bulb কম্বোটিকে মাত্র 2,299 টাকায় কেনা যেতে পারে। এর সাথেই Fire TV Stick 2,199 টাকায় এবং Fire TV Stick 4K Max 3,799 টাকা দামে কেনা যেতে পারে। আমাজনের প্রোডাক্ট সেল চলাকালীন 55 শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের সাথে কেনা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here