Amazon তাদের Prime Day Sale 2025 এর শুরুর ও শেষ হওয়ার তারিখ জানানোর পর, এবার স্মার্টফোন, কনজিউমার ইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েন্স ও পার্সোনাল কম্পিউটিংয়ের মতো ক্যাটেগরিতে জারি হওয়া ডিলগুলির সম্পর্কে তথ্য শেয়ার করেছে। এই অফার শুধুমাত্র Prime মেম্বাররাই উপভোগ করতে পারবেন এবং ক্রেতারা নির্দিষ্ট প্রোডাক্টের উপর ডিসকাউন্ট এবং ডিল সহ ব্যাঙ্ক অফার পেয়ে যাবেন। আমরা এই পোস্টের মাধ্যমে এই Prime Day Sale 2025 সেলে জারি হওয়া গুরুত্বপূর্ণ ডিল এবং তথ্য সম্পর্কে জানাতে চলেছি।
Amazon Prime Day sale 2025 এর সেল ডেট এবং ব্যাঙ্ক অফার
12 জুলাই রাত 12:00 টা থেকে 14 জুলাই রাত 11:59 পর্যন্ত Prime Day Sale 2025 সেল জারি করা হবে। এইবার এই সেল তিনটি পর্যন্ত চলবে, তবে বিগত বেশ কয়েক বছর ধরে এই সেল দুই দিন পর্যন্ত চলত। যারা ICICI ব্যাঙ্ক ক্রেডিট এবং ডেভিট কার্ড সহ SBI ক্রেডিট কার্ড ব্যাবহার করেন, তাঁরা ইনস্ট্যান্ট 10 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। একইভাবে ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI ট্রানজেকশন করলে 10 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। বিশেষত্ব হল এইসব ডিসকাউন্ট এবং ডিল পাওয়ার জন্য ইউজারদের Prime মেম্বারশিপ থাকতে হবে, এটি প্রতি মাসে 299 টাকা থেকে শুরু হয়।
Amazon Prime Day sale 2025 এর স্মার্টফোন ডিল
Amazon সেল চলাকালীন জনপ্রিয় বেশ কিছু ব্র্যান্ড তাদের হাই-এন্ড সেগমেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্মার্টফোনে ডিসকাউন্ট জারি করতে চলেছে। এই লিস্টে Lava Storm Lite, Storm Play, iQOO Z10 Lite 5G, Realme Narzo 80 Lite 5G, Realme Narzo 80 Pro, Samsung Galaxy M36, Samsung Galaxy A55, iQOO Z10x, OnePlus 13R, iQOO 13, Samsung Galaxy S24 Ultra, iPhone 15, OnePlus 13s, এবং iQOO Neo 10R স্মার্টফোনগুলি রয়েছে। এছাড়াও HONOR X9c 5G, OPPO Reno 14 সিরিজ, OnePlus Nord 5, এবং OnePlus Nord CE 5 স্মার্টফোনগুলিতে লঞ্চ অফার জারি করা হবে।
ইউজাররা স্মার্টফোন এবং আক্সেসারিসে 40 শতাংশ পর্যন্ত ছাড় সহ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, 24 মাস পর্যন্ত নো-কষ্ট EMI, ₹60,000 পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং বিভিন্ন আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।
Amazon Prime Day sale 2025 এর ইয়ারফোন এবং স্পিকার ডিল
Prime Day Sale 2025 সেল চলাকালীন boAt, Sony, Boult, JBL, Bose, Zebronics এবং Sony এর মতো বিখ্যাত অডিও ব্র্যান্ডেও ডিসকাউন্ট দেওয়া হবে। প্রোডাক্ট স্পেসিফিক ডিল হিসাবে OnePlus Nord Buds 3 Pro, Realme Buds Air 7 Pro, Sony WH-1000XM5, Samsung Galaxy Buds 3 Pro, JBL Tune Beam 2, Bose QuietComfort এবং অন্যান্য ইয়ারফোনের মতো প্রোডাক্টগুলির দাম কমিয়ে দেওয়া হবে। স্পিকার ডিল হিসাবে এই সেলে স্পিকারে 60 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
এছাড়া ইলেক্ট্রনিক অ্যাক্সেসরিজ এবং হেডফোনগুলিতে 80 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, ওয়েয়ারেবল, ক্যামেরা ও তাদের অ্যাক্সেসরিজে 50 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, ল্যাপটপে 40 শতাংশ পর্যন্ত ছাড় এবং ট্যাবলেটে 60 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট জারি করা হবে।
