Home টপ সংগ্রহ এক বছরের Amazon Prime মেম্বারশিপ প্ল্যানের দাম শুরু মাত্র 1৭9 টাকা থেকে, দেখে নিন প্ল্যানের লিস্ট

এক বছরের Amazon Prime মেম্বারশিপ প্ল্যানের দাম শুরু মাত্র 1৭9 টাকা থেকে, দেখে নিন প্ল্যানের লিস্ট

Amazon Prime মেম্বারশিপে মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক তিনটি প্ল্যান রয়েছে। অ্যামাজন প্রাইম মেম্বারশিপে ফ্রি এবং ফাস্ট ডেলিভারি, এক্সক্লুসিভ অফারের সাথে সাথে প্রাইম ভিডিও এবং প্রাইম মিউজিক সহ আরও অনেক সার্ভিসের সাবস্ক্রিপশন পাবেন। Amazon 2016 সালে ভারতে তাদের প্রাইম মেম্বারশিপ চালু করেছিল। তখন এক বছরের জন্য কোম্পানি 499 টাকা চার্জ করত, যা এখন 1499 টাকা হয়ে গেছে। এর পাশাপাশি ই-কমার্স কোম্পানি Amazon এখন তাদের প্রাইম ভিডিও পরিষেবার একটি মোবাইল প্ল্যান নিয়ে এসেছে। প্রাইম ভিডিও হল কোম্পানির ভিডিও স্ট্রিমিং পরিষেবা। এই পোস্টে আপনাদের অ্যামাজন প্রাইম মেম্বারশিপের দাম, সুবিধা এবং অফার সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: লঞ্চ হল Vivo X90 5G স্মার্টফোন, দেখে নিন এই দুর্দান্ত ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম

ভারতে অ্যামাজন প্রাইম প্ল্যানের দাম

Amazon Prime প্ল্যানের সুবিধা

Amazon Prime মেম্বারশিপ প্ল্যানের সাথে ইউজাররা অ্যামাজনের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম Prime Video এবং মিউজিক স্ট্রিমিং সার্ভিস Prime Music এর সাবস্ক্রিপশনের সাথে অ্যামাজনে অনেক অফার এবং ফ্রি ও ফাস্ট ডেলিভারির সুবিধা পান। অ্যামাজন প্রাইম মেম্বারশিপ অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে লগইন করা যায়। এর সাথে প্রাইম ভিডিও ইউজারদের বিভিন্ন প্রোফাইল তৈরি করার অপশনও দেয়। একটি অ্যাকাউন্ট থেকে পাঁচটি প্রোফাইল তৈরি করা যায়।

179 টাকার অ্যামাজন প্রাইম মেম্বারশিপ

এটি Amazon Prime-এর মাসিক মেম্বারশিপ প্ল্যান, যার দাম 179 টাকা। এই প্ল্যানের সাথে ইউজাররা এক বা দুই দিনের মধ্যে ফ্রি ডেলিভারির পাশাপাশি Amazon প্রাইম ভিডিও, প্রাইম মিউজিক, বিশেষ ডিসকাউন্ট এবং আরও অনেক অফার পান। আরও পড়ুন: 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ শীঘ্রই লঞ্চ হবে iQoo Neo 7 SE স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

459 টাকার অ্যামাজন প্রাইম মেম্বারশিপ

অ্যামাজন প্রাইম মেম্বারশিপের জন্য একটি ত্রৈমাসিক প্ল্যানও রয়েছে। এই প্ল্যানের দাম 459 টাকা। এই ত্রৈমাসিক প্ল্যানে তিন মাসের সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে মাসিক প্ল্যানের মতো সাবস্ক্রিপশনও পাওয়া যায়।

1,499 টাকার অ্যামাজন প্রাইম মেম্বারশিপ

Amazon Prime-এর বার্ষিক প্ল্যান হল কোম্পানির সবচেয়ে জনপ্রিয় প্ল্যান, যার দাম 1,499 টাকা। এই প্ল্যানের সাথে ইউজাররা ফ্রি ডেলিভারি, মিউজিক এবং ভিডিও স্ট্রিমিং, এক্সক্লুসিভ অফার পাবেন। আরও পড়ুন: 5 হাজার টাকা কমে গেল Samsung Galaxy ‘M’ সিরিজের এই ফোনটির দাম, জেনে নিন ডিটেইল 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন