বিশ্বের অন্যতম টেক কোম্পানি Apple আগামী বছর অর্থাৎ 2022 সালে তাদের জনপ্রিয় ট্যাবলেট iPad Air 5, iPad 10 ও iPad Pro এর আপডেট মডেল লঞ্চের পরিকল্পনা করছে। Mac Rumours এর রিপোর্ট অনুযায়ী আগামী বছর Apple তাদের iPad Pro লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির আপকামিং iPad Pro মডেলটি ওয়্যারলেস চার্জিং ও নতুন ডিজাইনের সঙ্গে পেশ করবে। এছাড়াও Apple তাদের এন্ট্রি লেভেল iPad ও iPad Air এর নতুন মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: BSNL এর Rs 247 নাকি Jio এর Rs 249, জেনে নিন কোন প্ল্যানটি বেস্ট এবং কেনো?
জানিয়ে রাখি Apple গত 2017 সাল থেকে প্রতি বছর তাদের এন্ট্রি লেভেল iPad এর নতুন ভার্সন লঞ্চ করে আসছে। কোম্পানি প্রতি বছর তাদের কম দামের iPad মডেল আপগ্ৰেডেড স্পেসিফিকেশন ও চিপসেটের সঙ্গে পেশ করে আসছে। তাই খুব স্বাভাবিক ভাবেই আগামী বছর অর্থাৎ 2022 সালেও আপগ্ৰেড মডেল আসতে চলেছে। তবে iPad এর আপকামিং 10th জেনারেশন ডিভাইসে কি কি নতুন ফিচার থাকবে সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
রিপোর্ট অনুযায়ী Apple এর নতুন iPad mini ট্যাবলেটে 120Hz রিফ্রেশরেটযুক্ত ProMotion ডিসপ্লে দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এতদিন iPad mini ডিভাইসে 60Hz রিফ্রেশরেটের ডিসপ্লে যোগ করা হত। গত সেপ্টেম্বর মাসে কোম্পানি A15 Bionic চিপসেটসহ iPad ও iPad mini ডিভাইস লঞ্চ করেছিল। নতুন Apple iPad Mini তে 8.3-ইঞ্চির Liquid Retina ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল যা ওয়াইড কালার ও টু টোন ফিচারযুক্ত। লেটেস্ট Apple iPad Mini তে ফাস্ট ডেটা ট্রান্সফার ও 20W ফাস্ট চার্জিঙের জন্য USB-C পোর্ট দেওয়া হয়েছিল।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
