Home খবর একদম অন্য ধরনের ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে ভারতে লঞ্চ হলো ASUS 6Z

একদম অন্য ধরনের ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে ভারতে লঞ্চ হলো ASUS 6Z

গত মাসে ASUS আন্তর্জাতিক মঞ্চে তাদের টেকনোলজি ও ক্ষমতা দেখিয়ে অত্যন্ত স্টাইলিশ ও শক্তিশালী স্মার্টফোন ASUS 6Z লঞ্চ করে। এই ফোনটি তার দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশনের সঙ্গে এর অসাধারণ ক‍্যামেরা ডিজাইনের জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। গতকাল কোম্পানি ভারতীয় ফ‍্যানদের খুশি করার জন্য ভারতে ASUS 6Z ফোনটি লঞ্চ করে দিয়েছে। ভারতে ASUS 6Z আগামী 26 জুন থেকে সেল করা হবে।

ObePlus 7T Pro এর জন্য অপেক্ষা করা কি উচিত?

লুক ও ডিজাইন
ASUS 6Z ফোনটি কোম্পানির পক্ষ থেকে অত্যন্ত স্টাইলিশ ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনের ক‍্যামেরা মডিউল একে পৃথিবীর অন্য যে কোনো ফোনের থেকে আলাদা পরিচয় গড়ে দিয়েছে। পপ-আপ ও স্লাইড আঈট ক‍্যামেরার থেকে এগিয়ে কোম্পানি এই ফোনটি ফ্লিপ আপ ক‍্যামেরার সঙ্গে পেশ করেছে। এই ফোনের ব‍্যাক ক‍্যামেরা ও ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপ একটাই। ASUS 6Z এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের দিকে দেওয়া হয়েছে। এই সেট‌আপ একটি ফ্লিপ হিঞ্চে লাগানো হয়েছে। সেলফির কম‍্যান্ড দেওয়া মাত্র এই ক‍্যামেরা সেট‌আপ ওপরের দিকে উঠে যায় এবং ফ্রন্ট ক‍্যামেরার কাজ করে।

ফোনটির ফ্রন্ট প‍্যানেল সম্পূর্ণ বেজল লেস এবং এখানে কোনো নচ বা ফিজিক্যাল বাটন দেওয়া হয়নি। কোম্পানি এই ফোনের ক‍্যামেরা সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে দুটি ক‍্যামেরা সেন্সর যোগ করেছে। ব‍্যাক প‍্যানেলে ক‍্যামেরা সেট‌আপের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটি গ্লাস বডি দিয়ে তৈরি। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটনের সঙ্গে পাওয়ার বাটন দেওয়া হয়েছে।

আরও সস্তায় পাওয়া যাবে Nokia 4.2 ও Nokia 3.2, দামের দিক থেকে Redmi স্মার্টফোনের চেয়েও এগিয়ে

অনবদ্য ক‍্যামেরা সেট‌আপ
আমরা আগেই বলেছি ASUS 6Z বিশ্বের প্রথম স্মার্টফোন যার মধ্যে এই ধরনের ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। কোম্পানি একে মোটরাইজড সেটআপের সঙ্গে পেশ করা হয়েছে এবং ক‍্যামেরা কন্ট্রোলের ফিচার স্ক্রিনে দিয়েছে। অর্থাৎ ক‍্যামেরা ফ্লিপ হয়ে সামনে আসার সময় ক‍্যামেরা সেটআপ যেখানে ইচ্ছা থামিয়ে দেওয়া যাবে। আবার এতে মোশন কন্ট্রোল ফিচারও দেওয়া হয়েছে যার সাহায্যে এই ক‍্যামেরা কোনো চলমান বস্তকে ট্র‍্যাক করতে পারে। কোম্পানি একে অটো লেজার ফোকাস ও ডুয়েল এলইডি ফ্ল‍্যাশের সঙ্গে পেশ করেছে। ক‍্যামেরা ম‍্যানুয়ালিও ঘোরানো যায়।

দুর্দান্ত স্পেসিফিকেশন
কোম্পানি ASUS 6Z এ 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস ডিসপ্লে দিয়েছে। ফোনটির ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে কর্নিং গোরিলা গ্লাস 3 এর কোটিং দেওয়া হয়েছে। জেনফোন সিরিজের এই নতুন ডিভাইস অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত জেন‌ইউআই 6 এর সঙ্গে পেশ করা হয়েছে যা কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 640 জিপিইউ দেওয়া হয়েছে।

12 জিবি র‍্যাম ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হলো Nubia Red Magic 3, প্রতিযোগিতার মুখে OnePlus

ফোটোগ্ৰাফির জন্য ASUS 6Z এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের SONY IMX586 প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে যা 125 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলের ক্ষমতাসম্পন্ন। সিকিউরিটির জন্য ASUS 6Z এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এতে এন‌এফ‌সি, ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, ও ইউএসবি টাইপ সি এর মতো বেসিক কানেক্টিভিটি ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ASUS 6Z এ 18 ওয়াট চার্জারের সঙ্গে ফাস্ট চার্জিং 4.0 টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

র‍্যাম ও স্টোরেজ
ভারতে ASUS 6Z এর তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ফোনটির সবচেয়ে বড়ো ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এছাড়া ফোনের অন্য ভেরিয়েন্টদুটিতে 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ও তৃতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

26 জুন বদলে যাবে স্মার্টফোন জগত, লঞ্চ হবে বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন

দাম ও সেল
ASUS 6Z এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 31,999 টাকা, 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 34,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্টে 26 জুন থেকে কেনা যাবে। ফ্লিপকার্ট ASUS 6Z কেনার সময় মাত্র 99 টাকার বিনিময়ে কমপ্লিট প্রোটেকশন‌ও দিচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন