12 জিবি র‍্যাম ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হলো Nubia Red Magic 3, প্রতিযোগিতার মুখে OnePlus

ZTE এর সাব ব্র‍্যান্ড Nubia এপ্রিল মাসে আন্তর্জাতিক মঞ্চে তাদের স্মার্টফোন সিরিজ বাড়িয়ে Red Magic 3 স্মার্টফোন লঞ্চ করে। কোম্পানি এই ফোনটি সর্বপ্রথম চীনে লঞ্চ করে যেখানে ফোনটি একটি গেমিং স্মার্টফোন হিসেবে টেক মঞ্চে এন্ট্রি নেয়। Nubia Red Magic 3 লঞ্চের সময়‌ই কোম্পানি জানিয়ে দিয়েছিল ফোনটি খুব তাড়াতাড়ি বিশ্বের অন‍্যান‍্য মার্কেটসহ ভারতীয় মার্কেটে লঞ্চ করা হবে। এবার কোম্পানি তাদের এই দুর্দান্ত ফোনটি ভারতীয় মার্কেটে লঞ্চ করে দিয়েছে। অসাধারণ লুকের সঙ্গে এই ফোনে আছে দুর্দান্ত স্পেসিফিকেশন।

26 জুন বদলে যাবে স্মার্টফোন জগত, লঞ্চ হবে বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন

সুপারফাস্ট গেমিং
Nubia Red Magic 3 ফোনটি কোম্পানির পক্ষ থেকে একটি গেমিং স্মার্টফোন হিসেবে পেশ করা হয়েছে যা অত্যন্ত শক্তিশালী স্পেসিফিকেশনযুক্ত। এই ফোনটিকে Xiaomi Black Shark 2 এর বড়ো প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। গেমারদের জন্য নুবিয়া তাদের এই ফোনে এয়ার লিকুইড কুলিং টেকনিক যোগ করেছে। এর সঙ্গে এই ফোনে Red Magic Game Space 2.0 মোড আছে যা গেমিং এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তোলে। উন্নত ভিজুয়াল কোয়ালিটির জন্য কোম্পানি এই ফোনে 90 হার্টস সাপোর্টেড বড়ো ডিসপ্লে দিয়েছে।

স্পেসিফিকেশন
Nubia Red Magic 3 ফোনটি মেটাল বডিতে তৈরি করা হয়েছে। এই ফোনে 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.65 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে আছে। ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য কোম্পানি এই ফোনে 2.5ডি কর্নিং গোরিলা গ্লাস ব‍্যবহার করেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত রেডম‍্যাজিক 2.0 সহ পেশ করা হয়েছে যা 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 540 জিপিইউ আছে।

Exclusive : 12,990 টাকা দামে বিক্রি হবে 4,230 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Oppo A5S এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট

ফোটোগ্ৰাফির জন্য Nubia Red Magic 3 এর ব‍্যাক প‍্যানেলে এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের Sony IMX586 রেয়ার সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। Nubia Red Magic 3 একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

দাম ও সেল
Nubia Red Magic 3 ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যা আগামী 27 জুন থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে। ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট ভারতে 35,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ভারতে ফোনটির 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 46,999 টাকা দামে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here