Home খবর Electric Scooter প্রস্ততকারী Ather কোম্পানি ইন্ডিয়াতে তৈরি করতে চলেছে নতুন ম‍্যানুফ‍্যাকচারিং প্ল‍্যান্ট, প্রত‍্যেক বছর তৈরি হবে 4 লাখ ই-স্কুটার।

Electric Scooter প্রস্ততকারী Ather কোম্পানি ইন্ডিয়াতে তৈরি করতে চলেছে নতুন ম‍্যানুফ‍্যাকচারিং প্ল‍্যান্ট, প্রত‍্যেক বছর তৈরি হবে 4 লাখ ই-স্কুটার।

Electric Vehicle এর বাজারে ইন্ডিয়া খুবই দ্রুত এগিয়ে চলেছে। সাধারণ মানুষেরা বিদ্যুৎ চালিত বাহনের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং Electric car, Electric Scooter এবং Electric Bike কিনছে। পেট্রোল-ডিজেলের ক্রমশ দাম বাড়াও ইলেকট্রিক ভেহিকেল‌কে এগিয়ে নিয়ে চলেছে। এর‌ই মাঝে ইলেকট্রিক বাহনের প্রতি ইন্টেরেস্টেড ব‍্যক্তিদের জন্য একটি ভালো খবর সামনে এসেছে। E-Scooter তৈরি করা কোম্পানি Ather Energy ইন্ডিয়াতে নিজের দ্বিতীয় Electric vehicle manufacturing plant তৈরি করার ঘোষণা করেছে।

প্রত‍্যেক বছর 400,000 E-Scooter তৈরি করা হবে

Ather Energy আজকে ঘোষণা করেছে যে কোম্পানি ইন্ডিয়াতে নিজের দ্বিতীয় ম‍্যানুফ‍্যাকচারিং প্ল‍্যান্ট তৈরি করতে চলেছে। এই প্ল‍্যানটি তামিলনাড়ুর হোসুড়ে বানানো হবে। এথার এনার্জি কোম্পানির অনুযায়ী এই প্ল‍্যান্টিকে প্রত‍্যেক বছরে 2,80,000 ইলেকট্রিক স্কুটার তৈরি করার ক‍্যাপাসিটিতে বানানো হবে। আপাতত এখন উপস্থিত ম‍্যানুফ‍্যাকচারিং প্ল‍্যান্টটি প্রতি বছর 1,20,000 ইউনিট তৈরি করতে পারে। এই হিসেবে Ather Energy এর দুটি ম‍্যানুফ‍্যাকচারিং প্ল‍্যান্ট শুরু হয়ে গেলে কোম্পানি বছরে 4 লাখ electric scooter বানাতে সক্ষম হবে। কোম্পানি জানিয়েছে যে তাদের নতুন প্ল‍্যান্টে প্রধান ফোকাস lithium-ion battery manufacturing এর উপরে থাকবে।

প্রত‍্যেক মাসেই বাড়ছে ইলেকট্রিক স্কুটারের ডিমান্ড

কোম্পানি বলেছে যে নভেম্বর 2020 এর পরে প্রত‍্যেক মাসে বিদ্যুৎ চালিত এথার এনার্জি স্কুটারের বিক্রি‌ 20 শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবার Ather 450 Plus এবং Ather 450X এর ডিমান্ডে এপ্রিল থেকে অক্টোবরে‌র মাঝে চার গুন বৃদ্ধি লক্ষ করা গেছে। কোম্পানি মার্চ 2023 পর্যন্ত দেশে প্রায় 150 টির মতো এক্সপেরিয়েন্স‌ সেন্টার খুলতে চাইছে যা 100 টি শহরে ছড়িয়ে থাকবে। এর সাথেই কোম্পানি নিজের রিটেইল চেইনকেও আর‌ও শক্ত করার চেষ্টা করছে।

সবার‌ পছন্দ হচ্ছে Electric Vehicle

ইলেকট্রিক ভেহিকেলে‌র ক্রমশ বৃদ্ধি পাওয়া চাহিদায় সবার আগে আছে Electric Scooter। বিগত দিনে সামনে আসা সার্ভে অনুযায়ী গত বছরের তুলনায় এই বছরে ই-স্কুটারের ডিমান্ডে 220.2 শতাংশের বৃদ্ধি দেখা গেছে। এই ভাবেই ইলেকট্রিক কারের ডিমান্ড গত বছরের তুলনায় এই বছরে 132.4 শতাংশ বেড়েছে। এই বছরে E-bike এর ডিমান্ডে 115.3 শতাংশের বৃদ্ধি এবং E-Cycle এর চাহিদা এই বছরে 66.8 শতাংশ বেড়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন