BSNL এর এই বেস্ট রিচার্জ গুলির সামনে Jio-Airtel এর প্ল‍্যান গুলি কুপোকাত

সরকারের অধীনে থাকা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএস‌এন‌এল) ভারতের সবচেয়ে বড়ো টেলিকম কোম্পানি। এই টেলিকম কোম্পানি‌টি বহু বছর ধরে নিজের পরিষেবা চালিয়ে যাচ্ছে, প্রাইভেট টেলিকম কোম্পানি যেমন Jio, Airtel এবং বাকিদের থেকে কড়া প্রতিদ্বন্দ্বিতা পাওয়ার পরেও। বিএস‌এন‌এলের প্রিপেইড রিচার্জ প্ল‍্যান গুলি এখনো দেশের টিয়ার ii এবং টিয়ার iii সার্কেলের ইউজারদের মধ্যে খুবই জনপ্রিয়। এছাড়া যদি আপনি বিএস‌এন‌এলের গ্রাহক হয়ে থাকেন এবং একটি Best BSNL প্ল‍্যানের খোঁজ করছেন, তাহলে এই আর্টিকেলের মাধ্যমে আপনাকে 2022 এর বিভিন্ন ভাউচার এবং অফারের সম্পর্কে জানানো হবে।

Best BSNL prepaid recharge plans 2022

বিএস‌এন‌এল ভারতে নিজের গ্রাহকদের বহু প্রিপেইড প‍্যাক প্রদান করে। এই আর্টিকেলে দেশের সর্বত্র উপলব্ধ আনলিমিটেড ভয়েস কলের বেনিফিট যুক্ত প্ল‍্যানের সম্পর্কে জানানো হবে। এই প্ল‍্যান গুলির সম্পর্কে জেনে নেওয়া যাক।

Rs 97 BSNL recharge plan

বিএস‌এন‌এল ইউজারদের জন্য এই প্ল‍্যানটি সবচেয়ে সস্তা প্রিপেইড প‍্যাক। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 18 দিন। এই প্ল‍্যানটিতে বেনিফিট হিসেবে সমগ্র দেশের সমস্ত নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 2GB ডেটা এবং লোকসঙ্গীতের সুবিধা পাওয়া যাবে। এর সাথেই এই প্ল‍্যানে এস‌এম‌এসের সুবিধা‌ও পাওয়া যাবে।

Rs 99 BSNL recharge plan

99 টাকার বিএস‌এন‌এলের এই রিচার্জ প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 97 টাকার তুলনায় বেশি পাওয়া যায়, কিন্তু এই প্ল‍্যানে ডেটার কোন সুবিধা পাওয়া যায় না। এই প্ল‍্যানে শুধুমাত্র ফ্রি ভয়েস কল এবং পিআরবিটি পরিষেবা এবং তার সাথেই 22 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যাবে। এর সাথেই কলার টিউন সেট করার সুবিধা‌ও উপলব্ধ এই প্ল‍্যানে।

Rs 118 BSNL recharge plan

BSNL এর 118 টাকার এই প্ল‍্যানে গ্রাহকরা আনলিমিটেড কল, প্রতিদিন 0.5GB ডেটা, ফ্রি PRBT সার্ভিস এবং 26 দিন ভ‍্যালিডিটি পাবে। কিন্তু এই প্ল‍্যানে SMS এর সুবিধা পাওয়া যাবে না।

Rs 184 BSNL recharge plan

184 টাকার রিচার্জে ডেটা, ফ্রি ভয়েস কল এবং এস‌এম‌এসের বেনিফিট পাওয়া যাবে। এই প্ল‍্যানে গ্রাহকরা 28 দিনের ভ‍্যালিডিটি সহ ডেলি 1GB ডেটা, 100 এস‌এম‌এস এবং আনলিমিটেড ফ্রি ভয়েস কলিঙের সুবিধা পাবে। বিএস‌এন‌এলের এই প্রিপেইড প‍্যাকে লিস্ট‌ন পডকাস্টের সুবিধা‌ও পাওয়া যাবে।

Rs 185 BSNL recharge plan

185 টাকার প্ল‍্যানের বেনিফিট গুলি প্রায় 184 টাকার প্ল‍্যানের মতোই। কিন্তু ঊই প্ল‍্যানে প্রতিদিন 1GB ডেটা, 100 এস‌এম‌এস এবং আনলিমিটেড ভয়েস কলিং সহ এই প্ল‍্যানে মেসার্স অনমোবাইল গ্লোবাল লিমিটেড এবং বিএস‌এন‌এল টিউন্সের মাধ্যমে তৈরি প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপে (পিডব্লিউএ) চ‍্যালেঞ্জ অ্যারিনা মোবাইল গেমিঙের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Rs 186 BSNL recharge plan

186 টাকার বিএস‌এন‌এল রিচার্জে মোট 28GB ডেটা (প্রতিদিন 1GB), ফ্রি ভয়েস কল এবং 100টি এস‌এম‌এস‌ও পাওয়া যাবে। হার্ডি গেম বিএস‌এন‌এলের টিউনের জন্যে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে এই প্ল‍্যানে।

Rs 187 BSNL recharge plan

এই প্ল‍্যানটি একটি অল-ইন-ওয়ান প্রিপেইড প্ল‍্যান, এই প্ল‍্যানে প্রতিদিন বিনামূল্যে 100টি আউটগোয়িং টেক্সট ম‍্যাসেজের সুবিধা পাওয়া যাবে। এর সাথেই 187 টাকার এই বিএস‌এন‌এল এসটিভি প্ল‍্যানে অন‍্যান‍্য সুবিধা হিসেবে ফ্রি ভয়েস কল, মোট 50 জিবি ডেটা, বিএস‌এন‌এল টিউন এবং ইরোজ নাও এর সাবস্ক্রিপশন সহ 28 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যাবে।

Rs 247 BSNL recharge plan

247 টাকার এই প্ল‍্যানটিতে আনলিমিটেড ভয়েস কল, 50GB হাই-স্পীড ডেটা, 100 এস‌এম‌এস/ দিন এবং বিএস‌এন‌এল টিউন সহ ইরোজ নাও এর সুবিধা পাওয়া যাবে এবং এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি মোট 30 দিনের।

Rs 319 BSNL recharge plan

319 টাকার বিএস‌এন‌এল এসটিভি প্ল‍্যানে ফ্রি ভয়েস কল, মোট 10 জিবি ডেটা, 300 এস‌এম‌এস এবং পিআরবিটি সহ লোকসঙ্গীতের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এর সাথেই বিএস‌এন‌এলের এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 75 দিনের।

Rs 347 BSNL recharge plan

বিএস‌এন‌এলের এই প্ল‍্যানটি 56 দিন ভ‍্যালিডিটি যুক্ত। বেনিফিট হিসেবে এই প্ল‍্যানে 2GB দৈনিক ডেটা, 100 SMS এবং আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধা পাওয়া যাবে। এছাড়া গ্রাহকরা মেসার্স অনমোবাইল গ্লোবাল লিমিটেড এবং বিএস‌এন‌এল টিউন্সের মাধ্যমে তৈরি প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপে (পিডব্লিউএ) চ‍্যালেঞ্জ অ্যারিনা মোবাইল গেমিঙের ফ্রি সাবস্ক্রিপশন পাবে।

Rs 429 BSNL recharge plan

429 টাকার প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 81 দিনের। এই প্ল‍্যানে দিল্লি এবং মুম্বাইয়ের রোমিং ক্ষেত্র সহ সমস্ত নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 1GB ডেটা, প্রতিদিন 100 টি ফ্রি এস‌এম‌এস এবং ইরোজ নাও এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Rs 485 BSNL recharge plan

বিএস‌এন‌এলের 485 টাকার প্ল‍্যানে গ্রাহকরা ফ্রি ভয়েস কল, 1.5GB ডেলি ডেটা এবং 100টি এস‌এম‌এসের সুবিধা পাবে। এছাড়া এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি মোট 90 দিনের।

Rs 666 BSNL recharge plan

এই প্ল‍্যানটি সর্বশ্রেষ্ঠ অল-ইন-ওয়ান প্রিপেইড প্ল‍্যান। 666 টাকার বিএস‌এন‌এল রিচার্জ প্ল‍্যানে ইউজাররা ডেলি 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল, 100 এস‌এম‌এস/ দিন এবং এর সাথেই 120 দিনের ভ‍্যালিডিটি পাবে।

BSNL Rs 699 recharge plan

699 টাকার এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 180 দিন। এর সাথেই এই রিচার্জে আনলিমিটেড ভয়েস কল সহ 100 এস‌এম‌এস/ দিনের সুবি‌ধা পাওয়া যায়। কিন্তু এই প্ল‍্যানে প্রতিদিন শুধুমাত্র 0.5 জিবি ডেটা পাওয়া যায়।

BSNL Rs 999 recharge plan

999 টাকার এই বিএস‌এন‌এল প্ল‍্যানটিতে সমস্ত নেট‌ওয়ার্কে স্থানীয় এবং এসটিডি নাম্বারে আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধা পাওয়া যাবে।এছাড়া এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 240 দিনের। কিন্তু এই প্ল‍্যানটিতে ডেটা এবং এস‌এম‌এসের কোনোরূপ সুবিধা পাওয়া যায় না।

BSNL BINDAS BOL prepaid plan

এই রিচার্জ প্ল‍্যানটি তাদের জন্য সর্বোত্তম যারা অত‍্যাধিক কথা বলে ভয়েস কলিঙের মাধ্যমে। এই প্ল‍্যানটির দাম 1,499 টাকা এবং এই প্ল‍্যানে প্রতিদিন 250 কলিং মিনিট সহ প্রতিদিন 100 এস‌এম‌এসের সুবিধা পাওয়া যাবে। এই প্ল‍্যানটিতে এক বছর অর্থাৎ 365 দিনের জন্য মোট 24 জিবি ডেটা পাওয়া যাবে।

BSNL One Year prepaid plan

নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি এক বছরের অর্থাৎ 365 দিনের। এই প্ল‍্যানে বেনিফিট হিসেবে গ্রাহকদের ডেলি 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 এস‌এম‌এস সহ 60 দিনের জন্য লোকসঙ্গীত প্রতিযোগিতা এবং সোনি লাইভের এক বছরের সদস্যতা প্রদান করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here