Home বেস্ট ডিলস Amazon Great Indian Festival sale: সস্তায় স্মার্ট ওয়াচ কেনার সুবর্ণ সুযোগ

Amazon Great Indian Festival sale: সস্তায় স্মার্ট ওয়াচ কেনার সুবর্ণ সুযোগ

আজকের দিনে দাঁড়িয়ে স্মার্ট ওয়াচ শুধুমাত্র সময় দেখার জন্য নয়, বরং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন দিকগুলি সম্পর্কে জানতেও যথেষ্ট সাহায্য করে। এর সাহায্যে স্লিপ প্যাটার্ন, হার্ট রেট প্রভৃতি খেয়াল রাখতে সাহায্য করে। যেসব গ্রাহকরা স্মার্ট ওয়াচ কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য সুখবর রয়েছে। Amazon Great Indian Festival sale উপলক্ষে স্মার্ট ওয়াচের দামে অসাধারণ অফার পাওয়া যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কোন স্মার্ট ওয়াচে কত ছাড় দেওয়া হচ্ছে।

Amazfit GTS 4 mini

আমাজন সেলে Amazfit GTS 4 mini বেশ কম দামে কেনা যাবে। এই ওয়াচে 1.65-ইঞ্চির এমোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 স্পোর্টস মোড, ব্লুটুথ 5.2, জিপিএস সহ 5 স্যাটেলাইট পজিশনিং সিস্টেম সাপোর্ট করে। এই ওয়াচ Zepp OS এ রান করে। এর ওজনও খুবই কম। কোম্পানি এতে 270mAh ব্যাটারি যোগ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী নূন্যতম ব্যাবহারে এই ওয়াচে 15 দিনের ব্যাকআপ পাওয়া যায়। এতে 24/7 হার্ট রেট মনিটরিং ও স্লিপ ট্র্যাকিঙের মতো ফিচার রয়েছে।

Amazfit Bip 3

Amazfit Bip 3 সস্তা রেঞ্জের স্মার্ট ওয়াচ। এতে 1.69-ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই ওয়াচে 280mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ওয়াচে সিঙ্গেল চার্জে দুই সপ্তাহ ব্যাকআপ পাওয়া যায়। হেল্থ এবং ফিটনেস ট্র্যাক করার জন্য কোম্পানি এতে PAI হেল্থ অ্যাসেসমেন্ত সিস্টেম যোগ করেছে। এই ওয়াচে হার্ট রেট, স্লিপ প্যাটার্ন, স্ট্রেস ইত্যাদি হেল্থ মনিটরিং ফিচার রয়েছে। অনেকগুলি স্পোর্টস মোড সহ এতে 5ATM ওয়াটার রেজিস্টেন্স দেওয়া হয়েছে।

Amazfit GTS 2 (New Version)

Amazfit GTS 2 বেশ সুন্দর একটি স্মার্ট ওয়াচ। এতে কার্ভ অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে। হেল্থ এবং ফিটনেস ট্র্যাক করার জন্য এতে অনেক প্রয়োজনীয় ফিচার আছে। হার্ট রেট মনিটরিং, স্লিপ কোয়ালিটি, স্ট্রেস লেভেল, ব্লাড অক্সিজেন লেভেল মাপার জন্য এই ওয়াচে অ্যাডভান্স ফিচার রয়েছে। ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য এতে অজস্র স্পোর্টস মোড যোগ করা হয়েছে। উল্লেখ্য এতে ইন বিল্ট 3জিবি স্টোরেজ এবং অ্যালেক্সা ভয়েস ইন্ট্রিগেশন রয়েছে। এছাড়া এতে ব্লুটুথ কলিং ফিচারও দেওয়া হয়েছে।

OnePlus Nord Watch

OnePlus Nord Watch একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ। এতে 1.78-ইঞ্চির এমোলেড ডিসপ্লে রয়েছে। সুন্দর ভিজুয়াল সহ এই ওয়াচে কাস্টমাইজেবল ওয়াচ ফেসের সুবিধা রয়েছে। এই ওয়াচে হার্ট রেট, স্লিপ প্যাটার্ন মনিটরের জন্য অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে। এতে 105 স্পোর্টস মোড আছে। এই ওয়াচে IP68 রেটিং রয়েছে। এছাড়া কোম্পানি এতে 230mAh ব্যাটারি যোগ করেছে।

Redmi Watch 2 Lite

এই সস্তা ওয়াচে বেশ কিছু সুন্দর ফিচার পাওয়া যায়। এতে স্লিক ডিজাইনের সঙ্গে বড় ডিসপ্লে রয়েছে। এতে 3.94cm HD Edge ডিসপ্লে রয়েছে। এর সঙ্গে স্ট্যান্ড অ্যালোণ GPS আছে। কোম্পানি এই ওয়াচে 262mAh ব্যাটারি যোগ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 10 দিন ব্যাকআপ দিতে সক্ষম। বেশি টাকা খরচ করতে না চাইলে কম বাজেটের মধ্যে এটি খুব সুন্দর একটি অপশন।

Amazfit GTR mini

Amazfit GTR mini একটি স্টাইলিশ এবং অ্যাফোর্ডেবল স্মার্ট ওয়াচ। এতে বেশ কিছু সুন্দর ফিচার যোগ করা হয়েছে। এই ওয়াচে 1.28-ইঞ্চির অলওয়েজ অন এমোলেড সার্কুলার ডিজাইনের ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াচের রেজলিউশন 416×416 পিক্সেল। শাওয়ার বা পুলে জলের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য এটিকে 5ATM ওয়াটার রেজিস্টেন্স দেওয়া হয়েছে। হার্ট রেট মনিটরিং, স্লিপ ট্র্যাকিং, ব্লাড অক্সিজেন লেভেল, জিপিএস সহ এতে বেশ কিছু ফিটনেস ট্র্যাকিং ফিচার রয়েছে। এই ওয়াচে 120 স্পোর্টস মোড দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী এই ওয়াচে 14 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।

Redmi Watch 3 Active

ফিটনেসের প্রতি সচেতন হলে Redmi Watch 3 Active একটি ভালো অপশন। এতে 450 নিটস ব্রাইটনেস সহ 1.83-ইঞ্চির ডিসপ্লে রয়েছে। 24×7 হার্ট রেট মনিটরিং, SpO2 ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং, স্ট্রেস মনিটরিং ফিচার দেওয়া হয়েছে। এতে পিন লক, স্ট্রাভা ইন্টিগ্রেশন, ব্লুটুথ কলিং, SOS কলিং সহ 200 ওয়াচ ফেসের সুবিধা পাওয়া যায়।

Amazfit Pop 3S

Amazfit Pop 3Sওয়াচে 2.5D কার্ভ ডিসপ্লে সহ 1.96-ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি অলওয়েজ অন ডিসপ্লে ফিচার সাপোর্ট করে। এই ওয়াচে ব্লুটুথ কলিং ফিচার পাওয়া যায়। 12 দিন ব্যাটারি লাইফ সহ এতে 100 স্পোর্টস মোড রয়েছে। হেল্থ ট্র্যাকিঙের জন্য হার্ট রেট মনিটরিং, স্ট্রেস লেভেল মনিটরিঙের মতো ফিচার দেওয়া হয়েছে। এতে 100টিরও বেশি ওয়াচ ফেস যোগ করা হয়েছে।

Fire-Boltt Ninja 3

এটি বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ। এতে 1.69-ইঞ্চির HD ডিসপ্লে রয়েছে। জল এবং ধুলও থেকে বাঁচানোর জন্য এটিকে IP68 রেটিং দেওয়া হয়েছে। এতে হার্ট রেট, SpO2 মনিটরিং সহ বেশ কিছু হেল্থ ট্র্যাকিং ফিচার রয়েছে। এই ওয়াচে 60 স্পোর্টস মোড রয়েছে। এতে 100টিরও বেশি ক্লাউড বেস ওয়াচ ফেস সহ প্রায় 7 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।