15,000 টাকার চেয়ে কম দামে 5টি লেটেস্ট এবং বেস্ট গেমিং স্মার্টফোন, দেখে নিন লিস্ট

যেসব ইউজাররা গেমিং (Mobile Game) পছন্দ করেন তাদের আর দামি ফোন কেনার কথা ভাবতে হবে না। ভারতীয় বাজারে এমন বেশ কয়েকটি স্মার্টফোন রয়েছে, এর মাধ্যমে দুর্দান্ত গেমিং পারফরমেন্স পাওয়া যাবে। 15 হাজার টাকা দামের মধ্যে 5টি লেটেস্ট এবং বেস্ট গেমিং স্মার্টফোন রয়েছে। নিচে এই 5টি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

15,000 টাকা রেঞ্জে বেস্ট গেমিং স্মার্টফোন (সেপ্টেম্বর, 2024)

স্মার্টফোনপ্রসেসরRAM + স্টোরেজআনটুটু স্কোরপারফরমেন্স আন্ডার থ্রটলিং
iQOO Z9xSnapdragon 6 Gen 18GB+128GB5,52,16881.10%
Vivo T3xSnapdragon 6 Gen 18GB+128GB5,49,49481.00%
Moto G64MediaTek Dimensity 702512GB+256GB4,97,23570.04%
Redmi 13Snapdragon 4s Gen 28GB+128GB4,45,21249.20%
Tecno Pova 6 NeoMediaTek Dimensity 63008GB+256GB4,43,16362.6%

 

iQOO Z9x 5G

গেমিং পারফরমেন্স

আমাদের করা টেস্টিঙের সময় iQOO Z9x 5G ফোনটিতে 30 মিনিট PUBG ও COD খেলার পর 5.3 এবং 5.2 ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং 5% ও 6% ব্যাটারি কমে গেছে। এই ফোনটি 2.2GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসর সহ কাজ করে। এতে 8GB Extended RAM ফিচারের সহযোগিতায় 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। ফোনটিতে গ্রাফিক্সের জন্য Adreno 710 জিপিইউ রয়েছে।

স্মার্টফোনPUBG ফ্রেম রেটPUBG তাপমাত্রা বৃদ্ধিCOD: Mobile ফ্রেম রেটCOD: Mobile তাপমাত্রা বৃদ্ধি
iQOO Z9xHD 40fps5.3 ডিগ্রীMax 60fps5.2 ডিগ্রী

 

দাম এবং স্পেসিফিকেশন

  • 4GB RAM + 128GB Storage = 12,999 টাকা
  • 6GB RAM + 128GB Storage = 14,499 টাকা
  • 8GB RAM + 128GB Storage = 15,999 টাকা

iQOO Z9x 5G ফোনটিতে 2408 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72-ইঞ্চির FHD+ পাঞ্চ-হোল এলসিডি ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং এফ/2.4 অ্যাপারচারযুক্ত 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি রয়েছে। iQOO Z9x 5G ফোনটিতে IP64 রেটিং এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে।

Vivo T3x 5G

গেমিং পারফরমেন্স

Vivo T3x 5G ফোনটিতে 30 মিনিট PUBG খেলার পর 4 ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং 6 ব্যাটারি কমে গেছে। একইভাবে COD খেলার পর 3.7 ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং 5 ব্যাটারি কমে গেছে। এই ফোনটি 2.2GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসর সহ কাজ করে। এতে 8GB Extended RAM ফিচারের সহযোগিতায় 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। ফোনটিতে গ্রাফিক্সের জন্য Adreno 710 জিপিইউ রয়েছে।

স্মার্টফোনPUBG ফ্রেম রেটPUBG তাপমাত্রা বৃদ্ধিCOD: Mobile ফ্রেম রেটCOD: Mobile তাপমাত্রা বৃদ্ধি
Vivo T3x>HD 60fps4 ডিগ্রীMax 60fps3.7 ডিগ্রী

 

দাম এবং স্পেসিফিকেশন

  • 4GB RAM + 128GB Storage = 13,499 টাকা
  • 6GB RAM + 128GB Storage = 14,999 টাকা
  • 8GB RAM + 128GB Storage = 16,499 টাকা

Vivo T3x 5G ফোনটিতে 2408 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট এবং 1000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং এফ/2.4 অ্যাপারচারযুক্ত 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি রয়েছে।

Moto G64 5G

গেমিং পারফরমেন্স

আমাদের করা টেস্টিঙের সময় Moto G64 5G ফোনটিতে 30 মিনিট PUBG খেলার পর 5.3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং কল অফ ডিউটি মোবাইল গেম খেলার পর 6.2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এই ফোনে দুইটি গেম 30 মিনিট খেলার পর 6 শতাংশ ব্যাটারি কমেছে। এই মোটোরোলা ফোনটি 2.5GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 অক্টাকোর প্রসেসর সহ কাজ করে। এই ফোনে 12 জিবি RAM রয়েছে।

স্মার্টফোনPUBG ফ্রেম রেটPUBG তাপমাত্রা বৃদ্ধিCOD: Mobile ফ্রেম রেটCOD: Mobile তাপমাত্রা বৃদ্ধি
Moto G64HD 60fps5.3 ডিগ্রীMax 60fps6.2 ডিগ্রী

 

দাম এবং স্পেসিফিকেশন

  • 8GB RAM + 128GB Storage = 14,999 টাকা
  • 12GB RAM + 256GB Storage = 16,999 টাকা

Moto G64 5G ফোনটিতে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুলএইচডি+ এলসিডি পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটিতে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল আইওএস সেন্সর এবং 8 মেগাপিক্সেল ডেপ্থ+ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Moto G64 5G ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি রয়েছে।

Redmi 13 5G

গেমিং পারফরমেন্স

আমাদের করা টেস্টিঙের সময় Redmi 13 5G ফোনটিতে 30 মিনিট PUBG খেলার পর 8.1 ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং 8% ব্যাটারি কমে গেছে। একইভাবে COD খেলার পর 9 ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং 10% ব্যাটারি কমে গেছে। জানিয়ে রাখি এই ফোনটি 2.3GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 4জেন 2 অক্টাকোর প্রসেসরে কাজ করে। আবার গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো 613 জিপিইউ রয়েছে।

স্মার্টফোনPUBG ফ্রেম রেটPUBG তাপমাত্রা বৃদ্ধিCOD: Mobile ফ্রেম রেটCOD: Mobile তাপমাত্রা বৃদ্ধি
Redmi 13HD 60fps8.1 ডিগ্রীMax 60fps9 ডিগ্রী

 

redmi-13-5g-launched

দাম এবং স্পেসিফিকেশন

  • 6GB RAM + 128GB Memory – 13,999 টাকা
  • 8GB RAM + 128GB Memory – 15,499 টাকা

Redmi 13 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.79 ইঞ্চির ফুলএইচডি+ পাঞ্চ-হোল স্ক্রিন রয়েছে এবং এই ফোনটি ভেজা হাতেও ব্যাবহার করা যায়। ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে এফ/1.75 অ্যাপারচারযুক্ত 108MP Samsung ISOCELL HM6 মেইন সেন্সর এবং 2MP macro লেন্স রয়েছে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলে 13MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,030mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Tecno Pova 6 Neo 5G

গেমিং পারফরমেন্স

Tecno Pova 6 Neo 5G এই লিস্টের সবচেয়ে লেটেস্ট স্মার্টফোন। আমাদের করা টেস্টে এই স্মার্টফোনটিতে 30 মিনিট PUBG এবং COD খেলার পর 7% ব্যাটারি ড্রপ হয়েছে। একইভাবে হিটিঙের ক্ষেত্রে PUBG চালানর পর 4.5 ডিগ্রী এবং COD চালানোর পর 7 ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এই স্মার্টফোনটি 2.4গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেটে কাজ করে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে মালী-জি57 এমসি2 জিপিইউ রয়েছে।

স্মার্টফোনPUBG ফ্রেম রেটPUBG তাপমাত্রা বৃদ্ধিCOD: Mobile ফ্রেম রেটCOD: Mobile তাপমাত্রা বৃদ্ধি
Tecno Pova 6 NeoHD 60fps4.5 ডিগ্রীMax 60fps7 ডিগ্রী

 

দাম এবং স্পেসিফিকেশন

  • 6GB RAM + 128GB Memory – 12,999 টাকা
  • 8GB RAM + 256GB Memory – 13,999 টাকা

Tecno Pova 6 Neo 5G স্মার্টফোনটিতে 720 × 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডিপ্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সহ এআই ফিচারযুক্ত 108 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here