Best Truly Wireless Earbuds Under Rs 2000 : ভারতে বিগত এক বছর যাবৎ সময় ধরে ট্রু ওয়ারলেস স্টিরিও (TWS) ইয়ারফোন লোকেদের মাঝে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কোরোনা মহামারীর সময় থেকে ওয়ার্ক ফ্রম হোম এবং হোম স্টাডি কাল্চারের ফলেও পার্সোনাল অডিও গ্যাজেটের প্রয়োজন বাড়িয়ে দিয়েছে। ওয়ারলেস ইয়ারডসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, যে এটিকে ব্যবহার করার আগে এই ইয়ারফোনের প্যাচিয়ে থাকা তার ঠিক করার প্রয়োজন হয় না। কিন্তু ব্যবহার করার পরে মনে করে চার্জ অবশ্যই করতে হয়। ওয়ারলেস ইয়ারফোনের সাহায্যে মিউজিক অথবা কল খুব সহজেই এনজয় করা যায়। যদি আপনিও এন্ট্রি লেভেলের ওয়ারলেস ইয়ারফোন কেনার প্ল্যান করে থাকেন, সেই জন্যই এই আর্টিকেলে 2,000 টাকা দামের মধ্যের বেস্ট ইয়ারবাডসের লিস্ট তুলে ধরা হয়েছে।
Best TWS Earbuds under Rs 2000
1. Mivi DuoPods A25
বেস্ট ওয়ারলেস ইয়ারবাডসের লিস্টে আমরা প্রথমেই Mivi DuoPods A25-এর কথা বলবো। এই ইয়ারবাডসে 13mm এর ড্রাইভার দেওয়া হয়েছে। এর সাথেই কোম্পানি দাবি করেছে, যে এটি ফুল চার্জে প্রায় 7.5 ঘন্টার প্লেব্যাক টাইম প্রদান করে। এর সাথেই চার্জিং কেসটি 40 ঘন্টার ব্যাকআপ প্রদান করে। কোম্পানির দাবি এই ইয়ারবাডসের মাধ্যমে স্টুডিও কোয়ালিটি সাউন্ড এক্সপেরিয়েন্স করা যাবে।
Mivi DuoPods A25 ওয়ারলেস ইয়ারবাডসটি ভয়েস অ্যাসিস্টেন্ট সাপোর্ট করে। এর সাথেই এই ইয়ারবাডসের মাধ্যমে মিউজিক প্লে এবং পজ সহ কল কন্ট্রোল করা যাবে। এই ইয়ারবাডসটি IPX4 রেটিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এই ইয়ারবাডসে Bluetooth 5.0 দেওয়া হয়েছে।
2. boAt Airdopes 171
এই লিস্টের আগামী ইয়ারবাডসটি হলো BoAt-এর Airdropes 171। এই ইয়ারবাডসে 6mm এর ড্রাইভ দেওয়া হয়েছে, এটি ফুল চার্জে প্রায় 3 ঘন্টার প্লেব্যাক টাইম প্রদান করে। ফুল চার্জে এই ইয়ারবাডসটি 10 ঘন্টার প্লেব্যাক টাইম প্রদান করে। কোম্পানির দাবি, এটি পাঁচ মিনিটের চার্জে 1 ঘন্টার প্লেব্যাক টাইম প্রদান করতে সক্ষম। boAt Airdopes 171 ইয়ারবাডসটি IPX4 রেটিং সাপোর্ট করে। এই ইয়ারবাডসে কানেক্টিভিটির জন্য Bluetooth 5.0 দেওয়া হয়েছে।
3. pTron Bassbuds Wave
pTron Bassbuds Wave ইয়ারবাডসেটিকে নিয়ে কোম্পানি দাবি করেছে, যে এটি প্রায় 40 ঘন্টার প্লেব্যাক প্রদান করে। এই ইয়ারবাডসে ডুয়াল বিল্ট ইন মাইক সহ এনভায়রমেন্টাল নয়েস ক্যান্সেলেশান (ENC) ফিচার দেওয়া হয়েছে। পিট্রোনের এই TWS ইয়ারফোনটি অসাধারণ বেস প্রদান করে। এর সাথেই এই ইয়ারফোনটি লো-লেটেন্সি মোড সাপোর্ট করে, এই মোডটি গেমার ইউজারদের জন্য বেস্ট অপশন। এর সাথেই এই ইয়ারবাডসে 1 স্টেপ পেয়ারিং, স্টিরিও, মোনো মোড ফিচার এবং অটো রিকানেক্ট-এর মতো ফিচার দেওয়া হয়েছে। এই ইয়ারবাডসের চার্জিং কেসটি পোর্টেবেল ডিজাইন সহ Type-C চার্জিং পোর্ট সাপোর্ট করে। এই ইয়ারবাডসটিকে IPX4 রেটিঙের সাথে পেশ করা হয়েছে।
4. OPPO Enco Buds
OPPO-এর বাজেট ইয়ারবাডস Oppo Enco Buds বেস্ট পকেট ফ্রেন্ডলি অপশন। এই ইয়ারবাডসটি অসাধারণ সাউন্ড কোয়ালিটি এবং এক্সেলেন্ট ভ্যালু সাপোর্ট করে। এই ইয়ারবাডসে এআই নয়েস ক্যান্সেলেশান ফিচার দেওয়া হয়েছে। এর সাথেই কোম্পানির দাবি এই ইয়ারবাডসটি 24 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ প্রদান করে। OPPO এই ইয়ারবাডসের ড্রাইভারটিকে TPU+PEEK ম্যাটেরিয়ালে তৈরি করেছে, এই ইয়ারবাডসে ডবল লেয়ার কম্পোজিট ডায়ফ্রাম কম্পোজিট দেওয়া হয়েছে, ফলে এটি ডিপ এবং থাম্পিং বেস প্রদান করে। এই ইয়ারবাডসে ফাস্ট কানেক্টিভিটির জন্য Bluetooth 5.2 দেওয়া হয়েছে।
5. boAt Airdopes 121V2
bOAt ব্র্যান্ডটি নিজের অডিও প্রোডাক্টের জন্য ইউজারদের মাঝে খুবই জনপ্রিয়। boAt Airdopes 121V2 ইয়ারবাডসের কথা বলা হলে, এই ইয়ারবাডসে কানেক্টিভিটির জন্য Bluetooth 5.0 দেওয়া হয়েছে। এটির চার্জিং কেসে 350nAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ইয়ারবাডসটি 14 ঘন্টার প্লেব্যাক টাইম প্রদান করে। ফুল চার্জে এটি 3.5 ঘন্টার ব্যাকআপ প্রদান করে। এই ইয়ারবাডসে 8mm-এর ড্রাইভার দেওয়া হয়েছে, এই ড্রাইভারটি অসাধারণ বেস এবং স্পার্কলিং ট্রেবেল প্রদান করে। বোটের এই ইয়ারবাডসটি গুগল অ্যাসিস্টেন্ট এবং আমাজন অ্যালেক্সা সাপোর্ট করে।
6. Noise Buds VS303
Noise Buds VS303 ইয়ারবাডসে 13mm-এর ড্রাইভার দেওয়া হয়েছে, এই ড্রাইভারটি অসাধারণ সাউন্ড উৎপাদন করে। এই ইয়ারবাডসটি 24 ঘন্টার প্লেব্যাক টাইম প্রদান করে। ফুল চার্জে এই ইয়ারবাডসটি 6 ঘন্টার ব্যাকআপ প্রদান করে। এই ইয়ারফোনটি টাচ কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্টেন্ট সাপোর্ট করে। এর সাথেই এই ওয়ারলেস ইয়ারবাডসে Bluetooth 5.0 দেওয়া হয়েছে। এই ইয়ারবাডসটি ল্যাগ-ফ্রি কানেক্টিভিটি এক্সপেরিয়েন্স প্রদান করে। এই ইয়ারবাডসটি Hyper Sync টেকনোলজি সাপোর্ট করে।
7. pTron Bassbuds Jade Gaming
pTron Bassbuds Jade Gaming ইয়ারবাডসটিকে গেমার ইউজারদের জন্য ডিজাইন করা হয়েছে। এই ইয়ারবাডসে লো-লেটেন্সি ফিচার দেওয়া হয়েছে। এই ইয়ারবাডসটিকে 13mm-এর ড্রাইভার, প্যাসিভ নয়েস ক্যান্সেলেশান, IPX4 ওয়াটার এবং সোয়েট রেজিস্টেন্ট রেটিঙের সাথে পেশ করা হয়েছে। এই ইয়ারবাডসের চার্জিং কেসে 300mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, এই ব্যাটারিটি 40 ঘন্টার ব্যাকআপ প্রদান করে। এই ইয়ারবাডসে কানেক্টিভিটির জন্য Bluetooth 5.0 দেওয়া হয়েছে। এর সাথেই এই ইয়ারবাডসে ভয়েস কলিঙের জন্য ডুয়াল মাইক, নয়েস ক্যান্সেলেশান ফিচার দেওয়া হয়েছে।
8. Redmi Earbuds 2C
Redmi Earbuds 2C ইয়ারবাডসে এনভায়রমেন্টাল নয়েস ক্যান্সেলেশান ফিচার দেওয়া হয়েছে, ইয়ারবাডসটি বেস্ট কল কোয়ালিটি প্রদান করে। ফুল চার্জে এটি 4 ঘন্টার প্লেব্যাক টাইম প্রদান করে। এর সাথেই চার্জিং কেসটি 12 ঘন্টার ব্যাকআপ প্রদান করে। এই ইয়ারবাডসে কানেক্টিভিটির জন্য Bluetooth 5.0 দেওয়া হয়েছে। এর সাথেই এই ইয়ারবাডসটি IPX4 রেটিং সাপোর্ট করে। এই ইয়ারবাডসে ভয়েস অ্যাসিস্টেন্ট, কল পিকআপ, প্লে এবং পজ-এর মতো ফিচার দেওয়া হয়েছে। একটি ইয়ারবাডসের ওজন মাত্র 4.2 গ্রাম। এর সাথেই এই স্টিরিও ইয়ারবাডসটিকে খুব সহজেই মোনো এবং স্টিরিওতে সুইচ করা যাবে।
9. boAt Airdopes 181
boAt Airdopes 181 ইয়ারবাডসে 10mm-এর ড্রাইভার দেওয়া হয়েছে। boAt-এর এই প্রোডাক্টটি ফুল চার্জে প্রায় 4 ঘন্টার প্লেব্যাক টাইম প্রদান করে। এটির চার্জিং কেসটি 20 ঘন্টার প্লেব্যাক প্রদান করে। কোম্পানির দাবি দশ মিনিটের চার্জে এই ইয়ারবাডসটি 1.5 ঘন্টার প্লেব্যাক প্রদান করে। এর সাথেই এই ইয়ারবাডসে টাচ কন্ট্রোল, Bluetooth 5.2, IPX4 রেটিং, Type-C USB ইন্টারফেস দেওয়া হয়েছে। boAt Airdopes 181 ইয়ারবাডসে কোম্পানি “BEAST Mode” ফিচার দিয়েছে। এই ইয়ারবাডসটি ENx টেকনোলজি সাপোর্ট করে।
10. Boult Audio AirBass Propods X
Boult Audio AirBass Propods X ইয়ারবাডসটি ফুল চার্জে 8 ঘন্টার প্লেব্যাক প্রদান করে। এর সাথেই চার্জিং কেস সহ এটি 32 ঘন্টার প্লেব্যাক প্রদান করে। বোল্টের এই ইয়ারবাডসটি Type-C পোর্ট সাপোর্ট করে। কোম্পানির দাবি এই ইয়ারবাডসটি দশ মিনিটের চার্জে 100 মিনিটের প্লেব্যাক প্রদান করে। এই ইয়ারবাডসে মাল্টি ফাংশন বাটন দেওয়া হয়েছে, যার মাধ্যমে রিজেক্ট কল, প্লে এবং পজ মিউজিক কন্ট্রোল, ব্যাকআপ ভয়েস অ্যাসিস্টেন্ট এবং বহু ফিচার দেওয়া হয়েছে। এই ইয়ারবাডসটি IPX5 রেটিং সাপোর্ট করে।
