Home খবর ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে BGMI Lite মোবাইল গেম, জানা গেছে অফিসিয়াল সার্ভে

ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে BGMI Lite মোবাইল গেম, জানা গেছে অফিসিয়াল সার্ভে

পপুলার ব‍্যাটেল রয়াল গেম Battlegrounds Mobile India (BGMI) খুব শীঘ্রই ‘Lite’ ভার্সন গেমটিকে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই গেমের ডেভলপাররা BGMI Lite ভার্সনটিকে BGMI এর অফিসিয়াল ডিস্কর্ড চ‍্যানেলে টিজ করেছে। Battlegrounds Mobile India Lite ভার্সনের লঞ্চ সম্পর্কে আগে থেকেই নানা রকম গুজব শোনা যাচ্ছে। কোম্পানি এর আগে নিজের পপুলার গেম PUBG Mobile এর Lite ভার্সনটিকে পেশ করেছিল। ভারতে ব‍্যান হ‌ওয়ার আগে PUBG Mobile Lite ভার্সনটি বাজেট স্মার্টফোন ইউজারদের মধ্যে অনেকটাই পপুলার ছিল। PUBG Mobile Lite গেমটিতে লো-এন্ড প্রসেসর স্মার্টফোন গুলির জন্যে লোয়ার গ্রাফিক্স ফিচার অফার করে।

খুব শীঘ্রই লঞ্চ হবে Battlegrounds Mobile India Lite গেম 

Battlegrounds Mobile India বা BGMI ভারতের সবচেয়ে পপুলার ব‍্যাটেল রয়াল গেম। এখন কোম্পানি লোয়ার এন্ড স্মার্টফোনে‌র জন্যে এই গেমটির লাঈট ভার্সন পেশ করতে চলেছে, যেখানে এই গেমটিকে লোয়ার গ্রাফিক্স সহ পেশ করা হবে। BGMI লাইট ভার্সনের সম্পর্কে ডেভলপাররা অফিসিয়াল ডিস্কর্ড চ‍্যানেলে একটি সার্ভে শেয়ার করেছে, যেখানে চারটি অপশন দেওয়া হয়েছে, যা নীচে দেওয়া আছে।

এই সার্ভেতে বেশি তথ্য উপলব্ধ নেই। Krafton চলতি দিনে BGMI Lite অ্যাপটিকে লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। এই গেমটি ভারতে ব‍্যান হ‌ওয়া PUBG Mobile Lite এর মতোই হবে। লাইট ভার্সন গেমটিকে সেইসব ইউজারদের কথা মনে রেখে বানানো হচ্ছে যারা লো-এন্ড স্মার্টফোনে ব‍্যাটেল রয়াল গেমটি খেলতে পছন্দ করে। পপুলার ইস্পোর্টস গেমার অভিজিত ‘ঘাতাক’ বলেছেন যে BGMI Lite গেমটিকে কোম্পানি ডিসেম্বরে রিলিজ করতে পারে।

BGMI Lite ভার্সনটিকে লোয়ার হার্ডওয়্যার স্পেসিফিকেশন্স সহ পেশ করতে পারে ক্রাফ্টন কোম্পানি। আশা করা হচ্ছে যে BGMI Lite গেমটির জন্যে 1GB র‍্যাম, 600MB স্টোরেজের প্রয়োজন হবে। এই গেমটিকে Android 4.0.3 ভার্সন এবং তার উপরের ডিভাইস গুলিতে রান করা যাবে। BGMI Lite গেমটিকে iOS এর জন্যে‌ও পেশ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন