এই OTT প্ল‍্যাটফর্মে রিলিজ হতে চলেছে Bhool Bhulaiyaa 2, জেনে নিন ডেট এবং টাইম

হরর কমেডি ফিল্ম Bhool Bhulaiyaa 2 বড় পর্দায় মুক্তি পাওয়ার পর, এখন OTT (Bhool Bhulaiyaa 2 OTT Release Date and time) প্ল‍্যাটফর্মে মুক্তির জন্য প্রস্তুত। কার্তিক আরিয়ান, কিয়ারা আডভানি এবং টাব্বু অভিনীত এই Horor Comedy Movie ওটিটি প্ল্যাটফর্ম Netflix-এ রিলিজ হতে চলেছে। নেটফ্লিক্স নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেওয়া যাক এই ছবিটি কবে OTT প্ল‍্যাটফর্মে মুক্তি পেতে চলেছে।

Bhool Bhulaiyaa 2 ওটিটি রিলিজ ডেট এবং টাইম

নেটফ্লিক্স Bhool Bhulaiyaa 2 মুভিটির স্ট্রিম করার রাইট পেয়েছে এবং ফিল্মটি থিয়েটারে মুক্তি পাওয়ার পর নেটফ্লিক্সে রিলিজ হ‌ওয়ার জন্য প্রস্তুত। কিন্তু Netflix এখনও মুভিটির রিলিজের তারিখ সম্পর্কে কোনো ঘোষণা করেনি। তবে, এটা বিশ্বাস করা হচ্ছে যে শীঘ্রই দর্শকরা এই ছবিটি OTT-প্ল‍্যাটফর্মে দেখতে পারবে।

Bhool Bhulaiyaa 2-এর star cast

কানাঘুষোয় শোনা গেছে, যে Bhool Bhulaiyaa 2 মুভিটি 2007 সালের জনপ্রিয় সাইকোলজিক্যাল থ্রিলার মুভি Bhool Bhulaiyaa-এর সেকেন্ড পার্ট। ফাস্ট পার্টে ছিলেন অক্ষয় কুমার এবং বিদ্যা বালান। Bhool Bhulaiyaa 2-এর কাস্টে নতুন অভিনেতা টাব্বু, কিয়ারা আডভানি এবং সঞ্জয় মিশ্র অভিনয় করেছেন। তবে প্রথম অংশের মতো সেকেন্ড পার্টে ছোট পণ্ডিতের ভূমিকায় হাজির ছিলেন রাজপাল যাদব।

Bhool Bhulaiyaa 2-এর বক্স অফিস কালেকশন

সাম্প্রতিক কালে বক্স অফিসে বলিউড ছবির অবস্থা খুবই খারাপ। কিন্তু, কার্তিক আরিয়ানের ‘Bhool Bhulaiyaa 2’ মুক্তির কয়েক সপ্তাহ পরেও বিস্ময়কর ভাবে চলছে এই মুভিটি। ‘Bhool Bhulaiyaa 2’ মুভিটি বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত একমাত্র হিন্দি ছবি, যা 25 দিন পরেও আয় করে চলেছে।

আনিস বাজমি পরিচালিত হরর-কমেডি ‘Bhool Bhulaiyaa 2’ মুক্তির 25 তম দিনে সোমবার 1 কোটি টাকা আয় করেছে। একদিন আগে রবিবার ছবিটি ৩.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। রিপোর্ট অনুযায়ী, ছবিটি এখন‌ও পর্যন্ত 168.98 কোটি টাকার ব্যবসা করেছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here