সুখবর! খুব শীঘ্রই দেশীয় কোম্পানি আনতে চলেছে কম দামের Electric Scooter

বেঙ্গালুরু বেস্ড স্মার্ট মোবিলিটি কোম্পানি Bounce খুব শীঘ্রই তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার ইন্ডিয়াতে লঞ্চ করার প্রস্তুত হয়ে গেছে। কোম্পানি প্ল‍্যানিং করেছে এই মাসেই ইলেকট্রিক স্কুটার ইন্ডিয়াতে লঞ্চ করে ইন্ডিয়াতে উপস্থিত অন‍্যান‍্য কোম্পানি গুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করবে। কিন্তু এখনো পর্যন্ত কোম্পানি‌র পক্ষ থেকে আসন্ন ইলেকট্রিক স্কুটারের নাম সম্পর্কে কোনো তথ‍্য‌ই পাওয়া যায়নি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী বাউন্সের প্রথম ইলেকট্রিক স্কুটারে সোয়াপেবেল ব‍্যাটারী থাকবে এবং গ্রাহকরা স্কুটারে ব‍্যাটারী না নিয়ে কোম্পানির থেকে ব‍্যাটারী ভাড়াতে নেওয়ার অপশন‌ও পাবে।

Bounce Electric Scooter

এই মডেলটিকে সমর্থন করার জন্য বাউন্স ব‍্যাটারী সোয়াপিং স্টেশন‌ও স্থাপন করবে। ব‍্যাটারী প‍্যাক এবং ব‍্যাটারী প্রবন্ধনের প্রনালী দেশীয় হবে, কিন্তু ব‍্যাটারীটিকে বিশেষত প‍্যানাসোনিক ও এলজি কোম্পানির থেকে আমদানি করা হবে। বাউন্স জানিয়েছে যে এই স্কুটারের ডেলিভারি জানুয়ারি 2022 থেকে শুরু হবে। আপনাকে বলে দিই যে এই কোম্পানি কিছু দিন আগেই 22Motors এর অধিগ্রহণ করেছে।

ব‍্যাটারী সোয়াপিং কি?

আপনি যদি ভাবেন যে এই ব‍্যাটারী সোয়াপিং কি তাহলে আপনাকে বলে দিই যে এর ফলে গ্রাহকরা বার বার গাড়ির ব‍্যাটারী চার্জ করার ঝামেলা থেকে মুক্তি পাবে। ইউজাররা ভেহিকেলের ব‍্যাটারী ছাড়াও অ্যাডিশনাল ব‍্যাটারী‌ও রাখতে পারবে এবং প্রয়োজনে খুব।সহজেই স্কুটারের ব‍্যাটারী বদলে নিতে পারবে। সাধারণত যেকোনো ইলেকট্রিক বাহনের ব‍্যাটারী চার্জ হতে কয়েক ঘন্টা সময় লেগে যায়, সে‍ক্ষেত্রে এই ব‍্যাটারী সোয়াপিং অপশনটি ভালো।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here