Home খবর BSNL ইউজারদের জন্য সুবর্ণ সুযোগ, রিচার্জ করলে পাওয়া যাবে 1 লক্ষ টাকার পুরস্কার

BSNL ইউজারদের জন্য সুবর্ণ সুযোগ, রিচার্জ করলে পাওয়া যাবে 1 লক্ষ টাকার পুরস্কার

দেশের প্রাইভেট কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর মোবাইল ইউজাররা সরকারি টেলিকম কোম্পানি BSNL এর প্রতি আকৃষ্ট হচ্ছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোম্পানিও গ্রাহক ধরে রাখার জন্য একের পর এক চেষ্টা করে চলেছে। এবার BSNL এমন এক অফার নিয়ে এসেছে যা দেখে এয়ারটেল ও জিও ইউজাররা হিংসায় জ্বলতে বাধ্য। কোম্পানি তাদের কিছু বাছাই করা প্ল্যান রিচার্জ করলে 1 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই অফার সম্পর্কে।

BSNL Recharge Bonanza অফার

BSNL সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তাদের অ্যাকাউন্টে একটি পোস্ট করে এই অফার সম্পর্কে জানিয়েছে। এই অফারের নাম রাখা হয়েছে BSNL Recharge Bonanza অফার। কোম্পানির শেয়ার করা তথ্য অনুযায়ী এই স্পেশাল অফার ভারতের সমস্ত BSNL ইউজারদের জন্য প্রযোজ্য।

প্রতি মাসে 1 লক্ষ টাকা পুরস্কার

কোম্পানি প্রতি মাসে ইউজারদের পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে। যেসব গ্রাহকরা কোম্পানির মিউজিক অ্যাপ Zing ব্যাবহার করেন তাঁরা এই বেনিফিট পাবেন।

কিভাবে পাবেন 1 লক্ষ টাকা পুরস্কার?

রিচার্জ করার আগে ইউজারদের ফোনে Zing অ্যাপ ডাউনলোড করতে হবে। কোয়ালিফাই করলে ইউজারদের কোম্পানির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে।

এইসব প্ল্যানে পাওয়া যাচ্ছে অফার

BSNL এর 118, 153, 199, 347, 599, 997, 1999 এবং 2399 টাকা দামের প্ল্যানে এই অফার দেওয়া হচ্ছে।

BSNL 4G সার্ভিস সম্পর্কে সরকারের পরিকল্পনা

ভারতে কবে BSNL 4G শুরু হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় দেশের দূর সঞ্চার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন খুব তাড়াতাড়ি BSNL ও MTNL এর 4G এবং 5G সার্ভিস চালু করা হবে। তিনি আরও বলেন এই সরকারি কোম্পানিগুলিতে পরিবর্তনের প্রচেষ্টার মনিটরিং ‘মাস বা সপ্তাহে নয়’ বরং প্রতিদিন করা হচ্ছে।

BSNL এবং TATA এর যুগলবন্দী

সম্প্রতি TATA Consultancy Service এবং BSNL এর মধ্যে 15 হাজার কোটি টাকার ডিল হয়েছে। টাটা এবং BSNL একসঙ্গে হাত মিলিয়ে ভারতের 1000 গ্রামে 4G ইন্টারনেট সার্ভিস রোলআউট করবে। এর ফলে অদূর ভবিষ্যতে সাধারণ মানুষ ফাস্ট ইন্টারনেট উপভোগ করতে পারবেন।